বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
DNA বা RNA কে অ্যাসিড বলা হয় কেন ?
উত্তর: DNA বা RNA অণুর নিউক্লিওটাইডে অবস্থিত ফসফেট অংশ কোশীয় দ্রবণে প্রােটন বা H+ আয়ন মুক্ত করে বলে এদের অ্যাসিড বলা হয়।
★★★প্রশ্ন:২
মিউটন কী ?
উত্তর: DNA অণুর যে ক্ষুদ্রতম অংশে পরিব্যক্তি ঘটে তাকে মিউটন বলে। একটি মিউটন একজোড়া নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়।
★★★প্রশ্ন:৩
রাে ফ্যাক্টর কী ?
উত্তর: RNA সংশ্লেষের সমাপ্তি ঘােষণাকারী প্রােটিন ফ্যাকটরকে রাে ফ্যাক্টর বলে।
★★★প্রশ্ন:৪
এক্সন কাকে বলে ?
উত্তর: ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়াসে সংশ্লেষিত RNA প্রেরণে অংশ থেকে কোনাে প্রােটিন সংশ্লেষের বার্তা RRNA-এর যে সক্রিয় অংশ থেকে প্রােটিন সংশ্লেষের বার্তা mRNA-তে সরবরাহ হয় তাকে এক্সন বলে।
★★★প্রশ্ন:৫
জিনােম কাকে বলে ?
উত্তর: জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমােজোমে জিনের সমষ্টিকে জিনােম বলে।
★★★প্রশ্ন:৬
টেমপ্লেট স্ট্র্যান্ড কাকে বলে ?
উত্তর: মাতৃ DNA অণুর যে তন্ত্রীর বেসের পরিপূরক বেস সমন্বিত অপত্য DNA তন্ত্রী গঠিত হয় তাকে টেমপ্লেট বা ছাঁচ DNA স্ট্র্যান্ড বলে।
★★★প্রশ্ন:৭
ক্রোমােসেন্টার কাকে বলে ?
উত্তর: ইন্টারফেজ নিউক্লিয়াসে ক্রোমােজোমের গাঢ়ভাবে রঞ্চিত হেটারােক্রোমাটিন অংশগুলিকে ক্রোমােসেন্টার বলে।
★★★প্রশ্ন:৮
সিস্ট্রন কাকে বলে ?
উত্তর: DNA অণুর যে ক্ষুদ্রতম অংশে একটি পলিপেপটাইড সংশ্লেষের জন্য প্রয়ােজন হয় তাকে সিস্ট্রন বলে।
★★★প্রশ্ন:৯
ইন্ট্রন কাকে বলে ?
উত্তর: ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়াসে সংশ্লেষিত mRNA-তে সরবরাহ হয় না অর্থাৎ নিষ্ক্রিয় থাকে, তাকে ইন্ট্রন বলে।
★★★প্রশ্ন:১০
জিনপুল কী ?
উত্তর: মেন্ডেলীয় জনসংখ্যার অন্তর্গত সকল প্রজাতির জিনসমষ্টিকে জিনপুল বলে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

Comments
Post a Comment