বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
মানুষের দেহকোশে অটোজোম ও লিঙ্গ ক্রোমােজোমের সংখ্যা কত ?
উত্তর: অটোজোম 44 এবং লিঙ্গ ক্রোমােজোম 2 টি।
★★★প্রশ্ন:২
DNA অণুতে অ্যাডিনিনের পরিমাণ 30% হলে গুয়ানিনের পরিমাণ কত ?
উত্তর: DNA অণুতে অ্যাডিনিনের পরিমাণ 30% হলে গুয়ানিনের পরিমাণ হবে 20%।
★★★প্রশ্ন:৩
‘বংশগতিবিদ্যার জনক’ কে ?
উত্তর: বংশগতিবিদ্যার জনন গ্রেগর জোহান মেন্ডেল (Gregor Johann Mendel)।
★★★প্রশ্ন:৪
কোন্ অ্যামাইনাে অ্যাসিডটি ACU, ACC, ACA ও ACG কোড দ্বারা নির্দেশিত হয় ?
উত্তর: থ্রিওনিন নামক অ্যামাইনাে অ্যাসিডটি চারটি জেনেটিক কোড, যথা— ACU, ACC, ACA ও ACG দ্বারা নির্দেশিত হয়।
★★★প্রশ্ন:৫
দ্বিসংকর জননে টেস্ট ক্রসে F1 জনুতে অনুপাত কত হবে ?
উত্তর: 1:1:1:1
★★★প্রশ্ন:৬
স্প্লিট জিন কী ?
উত্তর: ইনট্রন ও এক্সন অংশযুক্ত জিনকে স্প্লিট জিন (Split gene) বলে।
★★★প্রশ্ন:৭
মেন্ডেল কর্তৃক ব্যবহৃত মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Pisum sativum.
★★★প্রশ্ন:৮
কোন্ RNA স্বল্পস্থায়ী ?
উত্তর: mRNA স্বল্পস্থায়ী (Short lived)।
★★★প্রশ্ন:৯
প্রােটিন সংশ্লেষকালে পেপটাইড তৈরির জন্য কোন্ উৎসেচকটি কাজে লাগে ?
উত্তর: প্রােটিন সংশ্লেষকালে পেপটাইড তৈরির জন্য পেপটাইডিল ট্রান্সফারেজ উৎসেচকটি কাজে লাগে।
★★★প্রশ্ন:১০
জীববিদ্যার কোন্ শাখায় জীবের বংশগতি সংক্রান্ত সূত্র ও তথ্যগুলি আলােচিত হয় ?
উত্তর: জীববিদ্যার ‘বংশগতিবিদ্যা’ (Genetics) নামক শাখায় জীবের বংশগতি সংক্রান্ত সূত্র ও তথ্যগুলি আলােচিত হয়।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

Comments
Post a Comment