ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✵✵✵✵প্রশ্ন:১
ইকোটাইপ কী ?
উত্তর: পরিবেশের তারতম্যে একই প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে প্রকরণের ফলে সৃষ্ট প্রকারগুলিকে ইকোটাইপ বলে।
✵✵✵✵প্রশ্ন:২
মৌ-মােম কী ?
উত্তর: শ্রমিক মৌমাছির অঙ্কদেশের উদরে অবস্থিত মােম গ্রন্থির ক্ষরণ বাতাসের সংস্পর্শে এসে যে হরিদ্রাভ বা কালচে ধূসর বর্ণের নমনীয় ও অদ্রবণীয় পদার্থে পরিণত হয় তাকে মৌ-মোম বলে।
✵✵✵✵প্রশ্ন:৩
ক্লোন কী ?
উত্তর: অঙ্গজ জননের মাধ্যমে তৈরি একটি উদ্ভিদের সমগ্র বংশধর।
✵✵✵✵প্রশ্ন:৪
মিলার গবেষণাগারে কোন্ জৈব পদার্থ সংশ্লেষ করেন ?
উত্তর: মিলার গবেষণাগারে প্রোটিন সংশ্লেষণ করেন।
✵✵✵✵প্রশ্ন:৫
গােরুর দুটি ব্রিডের নাম লেখাে।
উত্তর: জার্সি (Jersey) এবং বাদামি সুইস (Brown Swiss)।
✵✵✵✵প্রশ্ন:৬
SCP উৎপাদনকারী শৈবালের নাম কী ?
উত্তর: Rhodopseudomonas capsularis.
✵✵✵✵প্রশ্ন:৭
পিটুইটারি গ্রন্থি নির্যাসে কী কী হরমােন থাকে ?
উত্তর: পিটুইটারি নির্যাসে FSH ও LH হরমােন থাকে।
✵✵✵✵প্রশ্ন:৮
প্রণােদিত প্রজননের প্রধান সুবিধাগুলি কী ?
উত্তর: প্রণােদিত প্রজননে বিশুদ্ধ ডিম সংগ্রহ করা যায়। ডিমের পরিমাণ বাড়ানাে যায় এবং ডিমপােনা পরিবহনের ঝামেলা এড়ানাে যায়।
✵✵✵✵প্রশ্ন:৯
হাপা কত প্রকারের ?
উত্তর: হাপা দু-রকমের যেমন—ব্রিডিং হাপা ও হ্যাচিং হাপা। ব্রিডিং হাপায় মাছের প্রজনন ঘটানাে হয় এবং হ্যাচিং হাপাতে মাছের ডিম ফোটানাে হয়।
✵✵✵✵প্রশ্ন:১০
একটি GM (Genetically Modified) শস্যের নাম কী ?
উত্তর: সােনালি চাল (Golden rice)।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Comments
Post a Comment