ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚝⚝প্রশ্ন:১
জীবনের ক্রমবিবর্তন কী ?
উত্তর: জীবনের ক্রমবিবর্তন বলতে বােঝানাে হয় যে জীবিত বস্তু সবসময়ই ধীরলয়ে পরিবর্তিত হচ্ছে।
⚝⚝প্রশ্ন:২
পাখির ডানা, ঘােড়ার অগ্রপদ, তিমির প্যাডেল ও মানুষের হাতের মধ্যে কোন্ সম্পর্ক তৈরি করা যায় ?
উত্তর: পাখির ডানা, ঘােড়ার অগ্রপদ, তিমির প্যাডেল ও মানুষের হাত হল সমসংঘ অঙ্গের (Homologous organs) উদাহরণ।
⚝⚝প্রশ্ন:৩
অ্যানিলিডা ও আর্থোপােডা পর্বের মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম লেখাে।
উত্তর: অ্যানিলিডা ও আর্থোপােডা পর্বের মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটি হল পেরিপেটাস।
⚝⚝প্রশ্ন:৪
মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে জড়িত নিষ্ক্রিয় অঙ্গটির নাম লেখাে।
উত্তর: মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে জড়িত নিষ্ক্রিয় অঙ্গটি হল অ্যাপেনডিক্স।
⚝⚝প্রশ্ন:৫
প্যালিওজোয়িক এরা (Era)-র কোন্ পিরিয়ডে প্রথম ভার্টিব্রেট আবির্ভূত হয় ?
উত্তর: প্যালিওজোয়িক এরা (Era)-র অরডােভিসিয়ান (Ordovician) পিরিয়ড প্রথম ভার্টিব্রেট (Vertebrate) আবির্ভূত হয়।
⚝⚝প্রশ্ন:৬
প্রজাপতির ডানা, পাখির ডানা ও মশার ডানার মধ্যে তুমি কোন্ সম্পর্ক তৈরি করবে ?
উত্তর: পাখির ডানা, প্রজাপতি ও মশার ডানা হল সমবৃত্তীয় অঙ্গ (Analogous organs)।
⚝⚝প্রশ্ন:৭
সমস্ত জীবনেরই একটি সাধারণ উৎস আছে এর সপক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য কোনটি ?
উত্তর: আণবিক জীববিদ্যা বা মলিকিউলার বায়ােলজি (Molecular biology)।
⚝⚝প্রশ্ন:৮
মাছের দেহাকৃতি ও তিমির দেহাকৃতির মধ্যে তুমি কোন্ সম্পর্ক স্থাপন করবে ?
উত্তর: মাছের দেহাকৃতি ও তিমির দেহাকৃতি হল সমবৃত্তীয় অঙ্গ।
⚝⚝প্রশ্ন:৯
মৎস্য শ্রেণি ও উভচর শ্রেণির মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম কী ?
উত্তর: মৎস্য শ্রেণি ও উভচর শ্রেণির মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটি হল লাংফিস (Protopterus)।
⚝⚝প্রশ্ন:১০
কোন্ প্রাণীটি মেরুদণ্ডী (Chordates) এবং অমেরুদণ্ডী (Non-Chordates) গােষ্ঠীর মধ্যে যােগাযােগ স্থাপন করে ?
উত্তর: ব্যালানােগ্লাসাস (Balanoglossus) মেরুদণ্ডী (Chordates) এবং অমেরুদণ্ডী (Non-Chordates) গােষ্ঠীর মধ্যে যােগাযােগ স্থাপন করে।
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴

Comments
Post a Comment