ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন ?
উত্তর: ৯৩ জন।
প্রশ্ন:২
গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন ?
উত্তর: ৭৩ জন।
প্রশ্ন:৩
ভারতের সংবিধান রচনা করেছিল—
উত্তর: গণপরিষদ।
প্রশ্ন:৪
গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: দিল্লিতে।
প্রশ্ন:৫
প্রথমে ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়—
উত্তর: ৩৮৯ জন।
প্রশ্ন:৬
গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর।
প্রশ্ন:৭
ভারতের গণপরিষদ গঠিত হয়—
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্ন:৮
গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?
উত্তর: ৭৮।
প্রশ্ন:৯
গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন ?
উত্তর: ২০৮ জন।
প্রশ্ন:১০
গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন ?
উত্তর: ২৯৬ জন।
Comments
Post a Comment