ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সংবিধানের কত নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?
উত্তর: ৩২ নং।
প্রশ্ন:২
ড. আম্বেদকর সংবিধানের কোন্ ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন ?
উত্তর: ৩২ নং।
প্রশ্ন:৩
ইউনিয়ন তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?
উত্তর: ৯৯ টি।
প্রশ্ন:৪
ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে ?
উত্তর: ৩৫ বছর।
প্রশ্ন:৫
যুগ্ম তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?
উত্তর: ৫২ টি।
প্রশ্ন:৬
পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে ?
উত্তর: ১৯৫৫ সালে।
প্রশ্ন:৭
রাজ্য তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?
উত্তর: ৬১ টি।
প্রশ্ন:৮
ভারতের সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার আছে ?
উত্তর: ৬ টি।
প্রশ্ন:৯
সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?
উত্তর: ২২৬ নং।
প্রশ্ন:১০
ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার গুলি বলবৎকরনের জন্য সুপ্রিমকোর্ট কয়ধরনের লেখ (Writs) জারি করতে পারে ?
উত্তর: ৫ ধরনের।
Comments
Post a Comment