দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গুজ্বর প্রভৃতি হল—
উত্তর: মশাবাহিত রোগ।
প্রশ্ন:২
গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৩
প্লেগ রোগের বাহক কে ?
উত্তর: ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরণের ফ্লি।
প্রশ্ন:৪
তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন ?
উত্তর: হেনরি বেকারেল।
প্রশ্ন:৫
ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত—
উত্তর: আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে।
প্রশ্ন:৬
শব্দদূষণ পরিমাপের একক কি ?
উত্তর: ডেসিবেল।
প্রশ্ন:৭
রেডিয়াম কে আবিষ্কার করেন ?
উত্তর: মাদাম কুরি।
প্রশ্ন:৮
বিজিনোসিস রোগ দেখা যায়—
উত্তর: বস্ত্র শিল্পের শ্রমিকদের।
প্রশ্ন:৯
বিশ্বের কতভাগ ফসল কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ?
উত্তর: ৩৩ ভাগ।
প্রশ্ন:১০
ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি ?
উত্তর: অ্যানোফিলিস স্পি।
Comments
Post a Comment