ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
বিভিন্ন রাজশক্তির উত্থান ও পতন
প্রশ্ন:১
অশোক কেন কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেন ?
উত্তর:
মৌর্য সাম্রাজ্যের নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে এবং সাম্রাজ্যবাদী মনোভাব চরিতার্থ করার জন্য অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেন।
প্রশ্ন:২
শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ও শেষ রাজা কে ছিলেন ?
উত্তর:
শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ। এই বংশের শেষ রাজা ছিলেন কালাশোক।
প্রশ্ন:৩
চাণক্য কে ছিলেন ?
উত্তর:
চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও প্রধান পরামর্শদাতা। তিনি কৌটিল্য নামে ‘অর্থশাস্ত্র’ রচনা করেন।
প্রশ্ন:৪
‘নাসিক প্রশস্তি’ তে কার কৃতিত্বের কথা বলা হয়েছে ?
উত্তর:
‘নাসিক প্রশস্তি’ তে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্বের কথা বলা হয়েছে।
প্রশ্ন:৫
কলিঙ্গ যুদ্ধের পর অশোকের জীবনে কি প্রতিক্রিয়া দেখা যায়?
উত্তর:
কলিঙ্গযুদ্ধের ব্যাপক হত্যালীলা ও রক্তপাত অশোকের মনে অনুশোচনা জাগায় এবং তিনি যুদ্ধনীতি ত্যাগ করে শান্তি ও অহিংসার নীতি গ্রহণ করেন।
প্রশ্ন:৬
কার আমলে এবং কোথায় চতুর্থ বৌদ্ধসংগীতি আহূত হয়েছিল ?
উত্তর:
কুষাণ সম্রাট কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধসংগীতি আহূত হয়েছিল। স্থান ছিল কাশ্মীর (মতান্তরে জলন্ধর)।
প্রশ্ন:৭
‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন ? কোন্ রাজত্বকাল সম্বন্ধে এতে বর্ণনা আছে ?
উত্তর:
‘অর্থশাস্ত্র’ রচনা করেন কৌটিল্য।
‘অর্থশাস্ত্র’–এ মৌর্য শাসনকাল বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা আছে।
প্রশ্ন:৮
‘নাসিক প্রশস্তি’ কার রচনা ?
উত্তর:
‘নাসিক প্রশস্তি’ গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রীর রচনা।
প্রশ্ন:৯
অশোক কর্তৃক ভারতের বাইরে প্রেরিত দুজন ধর্মপ্রচারকের নাম লেখো।
উত্তর:
অশোক কর্তৃক ভারতের বাইরে সিংহলে দুজন ধর্মদূতকে পাঠানো হয়। তাঁরা হলেন, তাঁর পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা।
প্রশ্ন:১০
কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কী ?
উত্তর:
ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন, “বিম্বিসার অঙ্গরাজ্য জয় করে মগধের রাজ্য বিস্তারের যে সূচনা করেন, অশোকের কলিঙ্গ জয়ের দ্বারা তার সমাপ্তি ঘোষিত হয়।” অতঃপর অশোক ‘ভেরীঘোষের’ পরিবর্তে মানুষের অন্তর জয় ও ‘ধম্মঘোষ’ নীতি গ্রহণ করেন।
Comments
Post a Comment