ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের (রেচন) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
যে প্রক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় তার নাম করাে ।
উত্তর:
অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়।
প্রশ্ন:২
জোকের রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
জোকের রেচন-অঙ্গের নাম নেফ্রিডিয়া ।
প্রশ্ন:৩
রেচন-অঙ্গে উৎপন্ন হয়ে রেচনবস্তু কোন অংশের সাহায্যে বাহিত হয়ে কোথায় সাময়িকভাবে জমা হয় ?
উত্তর:
রেচন-অঙ্গে উৎপন্ন হয়ে রেচনবস্তু গবিনীর সাহায্যে বাহিত হয়ে সাময়িকভাবে মূত্রাশয়ে জমা হয় ।
প্রশ্ন:৪
বৃক্কের গঠন ও কাজের একক কী ?
উত্তর:
বৃক্কের গঠন ও কাজের একক নেফ্রন ।
প্রশ্ন:৫
কোন গাছ পত্রমােচন করে রেচন পদার্থ ত্যাগ করে ?
উত্তর:
শিরীষ , শিমুল ইত্যাদি গাছ ।
প্রশ্ন:৬
কোন্ গাছ ফলমােচন করে রেচন পদার্থ ত্যাগ করে ?
উত্তর:
লেবু, আপেল সব গাছই তার ফলের মাধ্যমে অল্পবিস্তর রেচন পদার্থ ত্যাগ করে ।
প্রশ্ন:৭
কুইনাইন, মরফিন, রেসারপিন, নিকোটিন, ডাটুরিন—এগুলি উদ্ভিদের কোন জাতীয় রেচন পদার্থ ?
উত্তর:
এগুলি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত উপক্ষার-জাতীয় রেচন পদার্থ ।
প্রশ্ন:৮
বৃক্কের আবরণীর নাম কী ?
উত্তর:
বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল ।
প্রশ্ন:৯
মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ কী ?
উত্তর:
ইউরিয়া হল প্রধান রেচন পদার্থ ।
প্রশ্ন:১০
কোন্ অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ বৃক্ক ?
উত্তর:
শামুক, ঝিনুকের রেচন-অঙ্গ বৃক্ক ।

Comments
Post a Comment