ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের (রেচন) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
রেচনতন্ত্র কাকে বলে ?
উত্তর:
রেচনে সহায়ক অঙ্গগুলি পরস্পর মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রেচনতন্ত্র বলে ।
প্রশ্ন:২
মলকে রেচন পদার্থ বলা হয় না কেন ?
উত্তর:
মল প্রচলিত অর্থে বিপাকজাত বর্জ্য পদার্থ নয় বলে ।
প্রশ্ন:৩
প্রাণীদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখাে ।
উত্তর:
কার্বন ডাইঅক্সাইড, কিটোন বডি প্রভৃতি ।
প্রশ্ন:৪
লম্বচ্ছেদে বৃক্কের কয়টি স্তর ?
উত্তর:
লম্বচ্ছেদে বৃক্কের দুটি স্তর কর্টেক্স ও মেডালা ।
প্রশ্ন:৫
নেফ্রন কী ? এটি কোথায় থাকে ?
উত্তর:
বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একককে নেফ্রন বলে । মেরুদন্ডী প্রাণীর বৃক্কে নেফ্রন থাকে ।
প্রশ্ন:৬
বৃক্ক থেকে রেচন বস্তু সাময়িকভাবে কোথায় জমা হয় ?
উত্তর:
বৃক্ক থেকে রেচন বস্তু সাময়িকভাবে মূত্রাশয়ে জমা হয় ।
প্রশ্ন:৭
ফুসফুসকে রেচন-অঙ্গ হিসেবে ধরা হয় কেন ?
উত্তর:
ফুসফুসের মাধ্যমে CO2 গ্যাস নির্গত হয় বলে ।
প্রশ্ন:৮
বােওম্যানস ক্যাপসুলের কাজ কী ?
উত্তর:
গ্লোমেরুলাসের পরিস্রুত তরলকে বৃক্কীয় নালিকায় প্রেরণ করা ।
প্রশ্ন:৯
পতঙ্গ (মশা,মাছি) -দের রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
পতঙ্গদের রেচন-অঙ্গের নাম হল ম্যালপিজিয়ান নালিকা ।
প্রশ্ন:১০
মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন-অঙ্গের নাম কী ?
উত্তর:
মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন-অঙ্গের নাম বৃক্ক ।

Comments
Post a Comment