বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
গুপ্তোত্তর যুগে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা
প্রশ্ন:১
চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:
চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়।
প্রশ্ন:২
কোন্ চোল রাজা বাংলা দেশ আক্রমণ করেন ? সেই সময়ে বাংলা দেশের শাসক কে ছিলেন ?
উত্তর:
চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন। সেই সময়ে বাংলার শাসকদের মধ্যে ছিলেন—পূর্ববঙ্গের গোবিন্দ চন্দ্র এবং বঙ্গের প্রথম মহীপাল।
প্রশ্ন:৩
কোন্ চালুক্যরাজ হর্ষবর্ধনকে পরাস্ত করেন ? তাঁর রাজধানী কোথায় ছিল ?
উত্তর:
চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাস্ত করেন। বাদামি (বাতাপি) ছিল দ্বিতীয় পুলকেশীর রাজধানী।
প্রশ্ন:৪
‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ? এই লিপি থেকে কোন্ রাজার কীর্তিকাহিনি জানা যায় ?
উত্তর:
জৈনকবি রবিকীর্তি ‘আইহোল প্রশস্তি’ রচনা করেন। এই লিপি থেকে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তিকাহিনি জানা যায়।
প্রশ্ন:৫
পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? এই বংশের শেষ রাজার নাম কী ?
উত্তর:
পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিবস্কন্দ বর্মন। এই বংশের শেষ রাজার নাম অপরাজিত বর্মন।
প্রশ্ন:৬
চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তর:
চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম প্রথম রাজেন্দ্র চোল।
প্রশ্ন:৭
রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজার নাম কী ?
উত্তর:
রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্ডিদুর্গ। এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম তৃতীয় গোবিন্দ।
প্রশ্ন:৮
চোল বংশের উল্লেখযোগ্য দুজন রাজার নাম লেখো।
উত্তর:
চোল বংশের উল্লেখযোগ্য দুজন রাজা হলে—(i) প্রথম রাজরাজ ও (ii) প্রথম রাজেন্দ্র চোল।
তাঁরা শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে দক্ষিণ–পূর্ব এশিয়া ও অনেক দ্বীপপুঞ্জ জয় করেছিলেন।
প্রশ্ন:৯
কোন্ চোল রাজা ‘গঙ্গাইকোণ্ড’ উপাধি গ্রহণ করেন ? চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কী ?
উত্তর:
চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল ‘গঙ্গাইকোণ্ড’ উপাধি গ্রহণ করেন। চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কুলোত্তুঙ্গ।
প্রশ্ন:১০
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী ? এই বংশের বিখ্যাত শিল্প নিদর্শন কী ?
উত্তর:
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম প্রথম নরসিংহ বর্মন। পল্লব আমলের বিখ্যাত শিল্প নিদর্শন হল মহাবলীপুরমের রথমন্দির।
Comments
Post a Comment