ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি
প্রশ্ন:১
শংকরাচার্য কে ছিলেন ?
উত্তর:
কেরলের এক ব্রাহ্মণ পরিবারের সন্তান শংকরাচার্য ছিলেন ধর্মসংস্কারক ও বেদান্ত দর্শনের প্রচারক। তিনি পুরী, দ্বারকা, বদ্রিনাথ ও মহীশূরে চারটি মঠ প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:২
সঙ্গমেশ্বর মন্দির ও বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন ?
উত্তর:
সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেন চালুক্যরাজ বিজয়াদিত্য। বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেন চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য।
প্রশ্ন:৩
পল্লব শিল্পের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:
(i) বৌদ্ধ বিহারের অনুকরণে পাহাড় কেটে গুহা মন্দির নির্মাণ।
যেমন—একম্বরনাথের মন্দির।
(ii) বৃহদাকৃতি পাথর কেটে রথ মন্দির নির্মাণ।
যেমন—সপ্তরথ মন্দির।
প্রশ্ন:৪
অতীশ দীপঙ্কর কোন্ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ? ও শীলরক্ষিত কোন্ মহাবিহারের অধ্যক্ষ ছিলেন ?
উত্তর:
অতীশ দীপঙ্কর বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। শীলরক্ষিত ওদন্তপুরী মহাবিহারের অধ্যক্ষ ছিলেন।
প্রশ্ন:৫
কীভাবে সামন্ত প্রথার সূচনা হয়েছিল ?
উত্তর:
রাজারা তাম্রশাসন জারি করে ভূমিদান করার ফলে দানগ্রহীতারা ভূস্বামীতে পরিণত হয়। সেই বিশাল ভূখণ্ডে ভূস্বামীরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বও পায়। ক্রমে ভূস্বামীরা শক্তিশালী হয়ে ওঠে এবং সামন্ততন্ত্রের জন্ম দেয়।
প্রশ্ন:৬
গুপ্ত যুগের দুজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর নাম করো।
উত্তর:
আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের দুজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। আর্যভট্ট পৃথিবীর আহ্নিক গতি আবিষ্কার করেন। বরাহমিহির বিখ্যাত ‘সূর্যসিদ্ধান্ত’ গ্রন্থের রচয়িতা ছিলেন।
প্রশ্ন:৭
তৃতীয় বৌদ্ধসংগীতি কার আমলে এবং কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:
তৃতীয় বৌদ্ধসংগীতি সম্রাট অশোকের আমলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি হয়েছিল পাটলিপুত্র নগরে।
প্রশ্ন:৮
পুরীর জগন্নাথদেবের মন্দির ও কোনারকের সূর্যমন্দির কে নির্মাণ করেন ?
উত্তর:
পুরীর জগন্নাথদেবের মন্দির নির্মাণ করেন গঙ্গ-রাজা অনন্তবর্মন চোড়গঙ্গ। কোনারকের সূর্যমন্দির নির্মাণ করেন গঙ্গ-রাজা নরসিংহবর্মন।
প্রশ্ন:৯
পাল ও সেন রাজাদের ধর্মমত কী ছিল ?
উত্তর:
পাল রাজারা ছিলেন মূলত বৌদ্ধ। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের গোঁড়া সমর্থক।
প্রশ্ন:১০
দুটি চোল ও দুটি পল্লব স্থাপত্যের নাম উল্লেখ করো।
উত্তর:
দুটি চোল স্থাপত্য হল—চোলেশ্বর মন্দির ও করঙ্গনাথ মন্দির।
দুটি পল্লব স্থাপত্য হল—সপ্তরথ মন্দির ও কৈলাসনাথ মন্দির।
Comments
Post a Comment