Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[SAQ] ইতিহাস–প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি, সেট–২

প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি


প্রশ্ন:১
‘পঞ্চমজাতি’ বলতে কী বোঝায় ?

উত্তর: 
সাধারণ শূদ্রদের নীচে আদিবাসী, উপজাতি ও চণ্ডালদের স্থান ছিল। তারা সমাজে ‘পঞ্চমজাতি’ বলে পরিচিত ছিল। পঞ্চমজাতির মধ্যে বৌদ্ধধর্মের প্রভাব ছিল বেশি।


প্রশ্ন:২
মৌর্য যুগের দুটি বিখ্যাত বন্দরের নাম উল্লেখ করো।

উত্তর: 
মৌর্য যুগের দুটি বিখ্যাত বন্দর হল—(i) তাম্রলিপ্ত ও (ii) ভৃগুকচ্ছ। এই বন্দরগুলির মাধ্যমে বিদেশের সঙ্গে ভারতের আমদানি ও রপ্তানি বাণিজ্য চলত।


প্রশ্ন:৩
কৌলীন্য প্রথা কে চালু করেন ? কোন্ কোন্ জাতির মধ্যে এর প্রচলন ছিল ?

উত্তর: 
বল্লাল সেন কৌলীন্য প্রথা চালু করেন। ব্রাক্ষ্মণ ও ক্ষত্রিয় শ্রেণির মধ্যে কৌলীন্য প্রথার প্রচলন ছিল।


প্রশ্ন:৪
দক্ষিণ ভারতের দুটি বিখ্যাত বন্দরের নাম লেখো।

উত্তর: 
দক্ষিণ ভারতের দুটি বিখ্যাত বন্দর হল—(i) মহাবলীপুরম ও (ii) কোরকাই। এই বন্দরগুলির মাধ্যমে উন্নতমানের ঘোড়া আমদানি হত।


প্রশ্ন:৫
মেগাস্থিনিস মৌর্য যুগের ভারতীয় জনসমষ্টিকে কটি ভাগে ভাগ করেছেন এবং সেগুলি কী কী ?

উত্তর: 
মেগাস্থিনিস ভারতীয় জনসমষ্টিকে সাত ভাগে ভাগ করেছেন। পেশাভিত্তিক এই সাতটি ভাগ হল— (i) দার্শনিক, (ii) কৃষক, (iii) পশুপালক, (iv) কারিগর, (v) সেনানী, (vi) পরিদর্শক ও (vii) সভাসদ।


প্রশ্ন:৬
‘ব্রহ্মদেয়’ ও ‘দেবদান' সম্পত্তি বলতে কী বোঝায় ?

উত্তর: 
রাজা কোনো জমি এক বা একাধিক ব্রাহ্মণকে দান করলে ওই জমিকে ‘ব্রহ্মদেয়’ বলা হয়।
যে জমির রাজস্ব স্থানীয় মন্দিরের পূজার জন্য দান করা হয়েছে, তাকে ‘দেবদান’ বলা হয়।


প্রশ্ন:৭
মৌর্য যুগে জাতিভেদ প্রথা কেমন ছিল ?

উত্তর: 
মৌর্য যুগের সমাজে চতুর্বর্ণ প্রথা প্রচলিত ছিল। অর্থশাস্ত্রে ‘মিশ্রজাতি’–র উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণরা এইসময় ক্ষত্রিয় বা বৈশ্যের বৃত্তিও গ্রহণ করত। তবে বৈশ্য ও শূদ্রদের সঙ্গে তাদের বৈষম্য ছিল প্রকট।


প্রশ্ন:৮
‘অগ্রহার দান’ কী ? কোন্ আমলে এই ব্যবস্থা ব্যাপক আকার ধারণ করে ?

উত্তর: 
কোনো ধর্মস্থান ও ব্রাহ্মণকে যে নিষ্কর জমি দান করা হত তাকে ‘অগ্রহার দান’ বলা হয়। খ্রিস্টীয় তৃতীয় শতকের পরবর্তীকালে গুপ্ত যুগে ‘অগ্রহার দান’ ব্যবস্থা ব্যাপক আকার ধারণ করেছিল।


প্রশ্ন:৯
প্রাচীন ভারতের বাণিজ্যে দুটি আমদানি ও দুটি রপ্তানি দ্রব্যের নাম উল্লেখ করো।

উত্তর: 
প্রাচীন ভারতের বাণিজ্যে দুটি আমদানি দ্রব্য হল—(i) রেশম ও (ii) প্রবাল। 
দুটি রপ্তানি দ্রব্য হল— 
(i) মশলা ও (ii) চন্দনকাঠ।


প্রশ্ন:১০
‘ব্রত্যক্ষত্রিয়’ বলতে কাদের বোঝায় ?

উত্তর: 
মৌর্যোত্তর যুগে ভারতে গ্রিক, ব্যাকট্রিয়, শক, কুষাণ প্রভৃতি জাতির আগমন ঘটেছিল। এই রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন বিদেশি জাতিগুলিকে ভারতীয় সমাজে ‘ব্রাত্যক্ষত্রিয়’ বলা হয়।

Comments