ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
বিভিন্ন রাজশক্তির উত্থান ও পতন
প্রশ্ন:১
পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
উত্তর:
উদয়ীন বা উদয় ভদ্র।
প্রশ্ন:২
ধননন্দ কে ছিলেন ?
উত্তর:
নন্দ বংশের শেষ রাজা।
প্রশ্ন:৩
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল ?
উত্তর:
ষোলোটি।
প্রশ্ন:৪
কার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন ?
উত্তর:
চাণক্য বা কৌটিল্যের।
প্রশ্ন:৫
বিম্বিসার কে ছিলেন ?
উত্তর:
মগধের হর্ষঙ্ক বংশীয় শাসক।
প্রশ্ন:৬
মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন:৭
বিম্বিসার কোন্ বংশের রাজা ছিলেন ?
উত্তর:
হর্ষঙ্ক বংশের।
প্রশ্ন:৮
আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন কে মগধের রাজা ছিলেন ?
উত্তর:
ধননন্দ।
প্রশ্ন:৯
নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
মহাপদ্মনন্দ।
প্রশ্ন:১০
অজাতশত্রু কে ছিলেন ?
উত্তর:
বিম্বিসারের পুত্র এবং মগধের রাজা।
Comments
Post a Comment