ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
গুপ্তোত্তর যুগে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা
প্রশ্ন:১
বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম কী ?
উত্তর:
বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম হল—(i) ‘দানসাগর’ ও (ii) ‘অদ্ভুতসাগর’।
গ্রন্থ দুটি থেকে হিন্দুধর্মের ক্রিয়াকর্ম ও আচার পদ্ধতি সম্পর্কে জানা যায়।
প্রশ্ন:২
‘অরিরাজ-মদন-শঙ্কর’ কার উপাধি ?
উত্তর:
‘অরিরাজ-মদন-শঙ্কর’ লক্ষ্মণ সেনের উপাধি ছিল।
প্রশ্ন:৩
‘মাৎস্যন্যায়’ কাকে বলে ?
উত্তর:
শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে প্রায় একশো বছর ধরে যে অরাজক অবস্থা চলেছিল তাকে ‘মাৎস্যন্যায়’ বলা হয়। ৭৫০ খ্রিস্টাব্দে গোপাল সিংহাসনে আরোহণ করলে মাৎস্যন্যায়–এর অবসান ঘটে।
প্রশ্ন:৪
কোন্ তুর্কি সেনাপতি প্রথম নদিয়া আক্রমণ করেন ?
উত্তর:
তুর্কি সেনাপতি ইকতিয়ার-উদ্দিন মহম্মদ-বিন-বখতিয়ার খলজি প্রথম নদিয়া আক্রমণ করেন।
প্রশ্ন:৫
ধর্মপাল কী উপাধি নেন ? তাঁর প্রতিষ্ঠিত একটি বিহারের নাম লেখো।
উত্তর:
ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল। তাঁর প্রতিষ্ঠিত একটি বিহারের নাম হল বিক্রমশীল বিহার।
প্রশ্ন:৬
কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী ?
উত্তর:
কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দ্বিতীয় তৈলপ। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য।
প্রশ্ন:৭
বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর:
বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল।
প্রশ্ন:৮
‘বাতাপির’ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী ?
উত্তর:
‘বাতাপি’র চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী। এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম দ্বিতীয় পুলকেশী।
প্রশ্ন:৯
বাংলায় প্রথম মুসলিম আক্রমণকারী কে ? তখন বাংলার রাজা কে ছিলেন ?
উত্তর:
ইকতিয়ার-উদ্দিন-মহম্মদ-বিন-বখতিয়ার খলজি ছিলেন বাংলায় প্রথম মুসলিম আক্রমণকারী। তখন লক্ষ্মণ সেন বাংলার রাজা ছিলেন।
প্রশ্ন:১০
বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? কৌলীন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর:
বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। বল্লাল সেন কৌলীন্য প্রথা প্রবর্তন করেন।
Comments
Post a Comment