ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরজ্ঞানেন্দ্রিয়
❁প্রশ্ন:১
মেরুদণ্ডী প্রাণীর প্রধান জ্ঞানেন্দ্রিয় কী কী ?
উত্তর:
মেরুদণ্ডী প্রাণীর প্রধান জ্ঞানেন্দ্রিয়গুলি হল — চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক।
❁প্রশ্ন:২
সক্লেরা কোন্ অঙ্গে পাওয়া যায় ?
উত্তর:
সক্লেরা চোখে পাওয়া যায়।
❁প্রশ্ন:৩
রেটিনা কোথায় থাকে ?
উত্তর:
রেটিনা অক্ষিগােলকের সবচেয়ে ভিতরের স্তরে থাকে।
❁প্রশ্ন:৪
জিহ্বার কী কী স্বাদগ্রাহক স্থান আছে ?
উত্তর:
জিহ্বার অগ্রভাগে মিষ্টি, পশ্চাদভাগে তেতাে, দু - পাশে নােনতা এবং টক স্বাদগ্রাহক স্থান আছে।
❁প্রশ্ন:৫
শ্রুতিগ্রাহক যন্ত্রটি কোথায় অবস্থিত ?
উত্তর:
কর্ণের ককলিয়ার ভিতর ব্যাসিলার পর্দার উপর অবস্থিত।
❁প্রশ্ন:৬
কোন্ তিনটি অস্থি শব্দতরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তঃকর্ণে পরিবহণ করে ?
উত্তর:
ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস ( M - I - S ) এই তিনটি অস্থির মাধ্যমে শব্দতরঙ্গ কর্ণপটহ থেকে অন্তঃকর্ণে পরিবাহিত হয়।
❁প্রশ্ন:৭
শ্রবণ ছাড়া মানবকর্ণের অপর শারীরবৃত্তীয় কাজটি কী ?
উত্তর:
শ্রবণ ছাড়া মানবকর্ণের অপর কাজটি হল দেহের ভারসাম্য রক্ষা করা।
❁প্রশ্ন:৮
মানবদেহে ভারসাম্য রক্ষাকারী একটি ইন্দ্রিয়ের নাম লেখাে ।
উত্তর:
মানবদেহে ভারসাম্য রক্ষাকারী একটি ইন্দ্রিয় হল কান বা কর্ণ।
❁প্রশ্ন:৯
দুটি ইন্দ্রিয়ের নাম করাে যাতে ককলিয়া ও কর্নিয়া থাকে।
উত্তর:
ককলিয়া থাকে কানে ( অন্তঃকর্ণে ) এবং কর্নিয়া থাকে চোখে।
❁প্রশ্ন:১০
আমাদের ত্বকে কী কী গ্রন্থি থাকে ?
উত্তর:
আমাদের ত্বকে স্বেদগ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থি থাকে।
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊

Comments
Post a Comment