দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২৩
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ কোন্ নীতির ওপর ভিত্তি করে মেন্ডেলিফের পর্যায় সারণি তৈরি করা হয়েছে ? উত্তর: ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে সাজিয়ে মেন্ডেলিফ পর্যায় সারণি তৈরি করেন। প্রশ্ন:২ আধুনিক পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় কোন্টি ? এতে কয়টি মৌল আছে ? উত্তর: আধুনিক পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় হল ষষ্ঠ পর্যায়। এতে 32 টি মৌল আছে। প্রশ্ন:৩ ত্রয়ী সূত্র কী ? উত্তর: রাসায়নিকভাবে সদৃশ বা সমধর্মী তিনটি মৌলকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে শ্রেণি পাওয়া যায় তাদের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। একে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলে।