Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১১

রসায়নবিদ্যা


প্রশ্ন:১
কার্বক্সি-হিমোগ্লোবিন কাকে বলে ? এটি মানুষের কী ক্ষতি করে ?

উত্তর: 
কার্বন মনোক্সাইড গ্যাস প্রাণীদেহে রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে মিশে যে যৌগ উৎপন্ন করে, তাকে কার্বক্সি-হিমোগ্লোবিন বলে।
কার্বক্সি-হিমোগ্লোবিন তৈরি হওয়ার ফলে হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন বহন করে শরীরের বিভিন্ন কোশে পৌঁছে দিতে পারে না। ফলে শরীরে অক্সিজেন সরবরাহের অভাবে মানুষের মৃত্যু ঘটতে পারে।


প্রশ্ন:২
তরল সোনা কাকে বলে এবং কেন বলে ?

উত্তর: 
পেট্রোলিয়ামকে তরল সোনা বলে। বর্তমান সভ্যতায় বহুমুখী উপযোগিতার জন্য পেট্রোলিয়ামকে তরল সোনা বলে।


প্রশ্ন:৩
নিম্ন তাপমাত্রায় কয়লার কার্বনীকরণে কী উৎপন্ন হয় ? 

উত্তর: 
নিম্ন তাপমাত্রায় কয়লার কার্বনীকরণে সফ্ট কোক উৎপন্ন হয়।

প্রশ্ন:৪
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী ?

উত্তর: 
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (CH4)।


প্রশ্ন:৫
বিশ্বব্যাপী উন্নায়নে দায়ী দুটি গ্যাসের নাম লেখো।

উত্তর: 
বিশ্বব্যাপী উন্নায়নে দায়ী দুটি গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প।


প্রশ্ন:৬
এল পি জি-এর পুরো কথাটি কী ? এটি কী কাজে ব্যবহৃত হয় ? এর মুখ্য উপাদান কী কী ?

উত্তর: 
এল পি জি (LPG) হল লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquefied Petroleum Gas)। এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এর মুখ্য উপাদান বিউটেন ও প্রোপেন।


প্রশ্ন:৭
কোল গ্যাস প্রধানত কোন্ গ্যাসগুলির মিশ্রণ ?

উত্তর: 
কোল গ্যাস হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন প্রভৃতি গ্যাসের মিশ্রণ।


প্রশ্ন:৮
দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তর: 
দুটি গ্রিনহাউস গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড ও মিথেন।


প্রশ্ন:৯
কোন্ শ্রেণির কয়লায় কার্বনের পরিমাণ বেশি ?

উত্তর: 
অ্যানথ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ বেশি (প্রায় 86-98 %)।


প্রশ্ন:১০
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি বন্ধ করার একটি উপায় বলো।

উত্তর: 
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি বন্ধ করতে ব্যাপকহারে বৃক্ষরোপণের প্রয়োজন। এর ফলে বায়ুমণ্ডলে CO2-এর সমতা বজায় থাকবে।

Comments