ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–৭
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
যন্ত্রের সাহায্যে বল বাড়ানো গেলেও কী বাড়ানো যায় না ?
উত্তর:
যন্ত্রের সাহায্যে বল বাড়ানো গেলেও শক্তি বাড়ানো যায় না।
প্রশ্ন:২
চিমটা কোন্ শ্রেণির লিভার ? এর যান্ত্রিক সুবিধা 1-এর কম না বেশি ?
উত্তর:
চিমটা তৃতীয় শ্রেণির লিভার। চিমটাতে দুটি লিভার একই আলম্বে যুক্ত থেকে কাজ করে। এর যান্ত্রিক সুবিধা 1-এর কম।
প্রশ্ন:৩
দুটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ দাও যেখানে একটিতে যান্ত্রিক সুবিধা একের বেশি এবং অন্যটিতে যান্ত্রিক সুবিধা একের কম হয়।
উত্তর:
নলকূপের হাতল প্রথম শ্রেণির লিভার। এর যান্ত্রিক সুবিধা একের বেশি। ঢেঁকি প্রথম শ্রেণির লিভার। এর যান্ত্রিক সুবিধা 1-এর কম।
প্রশ্ন:৪
মানুষের হাতের তালুতে ভার চাপানো অবস্থায় আলম্ব বিন্দুর অবস্থান কোথায় হয় ?
উত্তর:
মানুষের হাতের তালুতে ভার চাপানো অবস্থায় আলম্ব বিন্দুর অবস্থান কনুইতে হয়।
প্রশ্ন:৫
দ্বিতীয় শ্রেণির লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা বেশি, না কম ?
উত্তর:
দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা বেশি।
প্রশ্ন:৬
কোন্ যন্ত্রে তৃতীয় শ্রেণির দুটি লিভার একসঙ্গে কাজ করে ?
উত্তর:
চিমটাতে তৃতীয় শ্রেণির দুটি লিভার একত্রে কাজ করে।
প্রশ্ন:৭
কোন্ শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা নেই ?
উত্তর:
তৃতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম; অর্থাৎ এই শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা নেই।
প্রশ্ন:৮
এমন দুটি যন্ত্রের নাম করো যাতে প্রথম শ্রেণির দুটি লিভার একসঙ্গে কাজ করে।
উত্তর:
সাঁড়াশি ও কাঁচিতে প্রথম শ্রেণির দুটি লিভার একসঙ্গে কাজ করে।
প্রশ্ন:৯
এমন একটি যন্ত্রের নাম করো যাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির লিভার একসঙ্গে কাজ করে।
উত্তর:
স্ক্রু-এর নাট ঘোরানোর স্প্যানারে প্রথম ও দ্বিতীয় শ্রেণির লিভার একসঙ্গে কাজ করে।
প্রশ্ন:১০
দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই 1 অপেক্ষা বেশি হয় কেন ?
উত্তর:
সংজ্ঞানুযায়ী, যান্ত্রিক সুবিধা = বল বাহু / রোধ বাহু
দ্বিতীয় শ্রেণির লিভারে যেহেতু বল বাহু সবসময়ই রোধ বাহু অপেক্ষা বড়ো হয় তাই দ্বিতীয় সংজ্ঞানুযায়ী লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই 1 অপেক্ষা বেশি হয়।
Comments
Post a Comment