ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
ওয়াটার গ্যাস কী ?
উত্তর:
কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ (CO+H2)-কে ওয়াটার গ্যাস বলে।
প্রশ্ন:২
দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
উত্তর:
দুটি জীবাশ্ম জ্বালানি—কয়লা, পেট্রোল।
প্রশ্ন:৩
সি এন জি–এর পুরো কথাটি কী ? এর মুখ্য উপাদান কী ?
উত্তর:
সি এন জি (CNG) হল কম্প্রেসড্ ন্যাচারাল গ্যাস (Compressed Natural Gas)। এর মুখ্য উপাদান মিথেন।
প্রশ্ন:৪
ন্যাপথা কী কাজে লাগে ?
উত্তর:
ন্যাপথা কৃত্রিম বস্ত্রাদি প্রস্তুতিতে, ওষুধ ও রাসায়নিক পদার্থ তৈরি করতে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৫
জ্বালানির দহনে সৃষ্ট চারটি মুখ্য বায়ুদূষকের নাম লেখো।
উত্তর:
জ্বালানির দহনে সৃষ্ট চারটি বায়ুদূষক হল—সালফার ডাইঅক্সাইড (SO2), কার্বন মনোক্সাইড (CO), কার্বন ডাইঅক্সাইড (CO2), নাইট্রিক অক্সাইড (NO)।
প্রশ্ন:৬
দুটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো।
উত্তর:
দুটি গ্যাসীয় জ্বালানি—প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস।
প্রশ্ন:৭
গাড়িতে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে কী জ্বালানি ব্যবহার করলে বায়ুদূষণ কিছুটা কমতে পারে ?
উত্তর:
গাড়িতে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে জ্বালানি হিসেবে CNG ব্যবহার করলে বায়ুদূষণ কম হয়।
প্রশ্ন:৮
দুটি তরল জ্বালানির নাম লেখো।
উত্তর:
দুটি তরল জ্বালানি—পেট্রোল, ডিজেল।
প্রশ্ন:৯
প্রোডিউসার গ্যাস কী ?
উত্তর:
কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ (CO+N2)-কে প্রোডিউসার গ্যাস বলে।
প্রশ্ন:১০
ডিজেলের উৎস কী ?
উত্তর:
পেট্রোলিয়ামের আংশিক পাতন ক্রিয়ায় 300-400°C-এর মধ্যে ডিজেল পাওয়া যায়।
Comments
Post a Comment