বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১১
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
সাধারণ উষ্ণতায় কোন্ অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর:
সাধারণ উষ্ণতায় হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে।
প্রশ্ন:২
কোন্ অ্যাসিডের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCI) সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে অ্যামোনিয়াম ক্লোরাইডের (NH₄CI) সাদা ধোঁয়া উৎপন্ন হয়।
প্রশ্ন:৩
একটি অজারক অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিড অজারক অ্যাসিড। এর সংকেত HCl।
প্রশ্ন:৪
একটি জারক অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
নাইট্রিক অ্যাসিড জারক অ্যাসিড। এর সংকেত HNO₃।
প্রশ্ন:৫
মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত লেখো।
উত্তর:
মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত HCl।
প্রশ্ন:৬
AgNO₃–এর দ্রবণ দ্বারা কোন্ অ্যাসিডকে শনাক্ত করা যায় ?
উত্তর:
AgNO₃–এর দ্রবণ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করা যায়।
প্রশ্ন:৭
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোনার বিক্রিয়া হয় কি ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোনার বিক্রিয়া হয় না।
প্রশ্ন:৮
কোন্ অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড।
প্রশ্ন:৯
শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড কি লিটমাসের রং বদলে দেয় ?
উত্তর:
শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড লিটমাসের রং বদলাতে পারে না।
প্রশ্ন:১০
একটি খনিজ অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি খনিজ অ্যাসিড। এর সংকেত HCl।
Comments
Post a Comment