ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ক্ষয়জাত মালভূমি ও ভূ-আন্দোলনজাত মালভূমির পার্থক্য
| Sl. No. | ক্ষয়জাত মালভূমি | ভূ-আন্দোলনজাত মালভূমি |
|---|---|---|
| 1 | ক্ষয়জাত মালভূমিগুলি সাধারণত বয়সে প্রাচীন হয়। | ভূ-আন্দোলনজাত মালভূমিগুলি বয়সে অপেক্ষাকৃত নবীন হয়। |
| 2 | ভূপৃষ্ঠের ওপর নদীস্রোত, বায়ুপ্রবাহ, সূর্যকিরণ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে এই জাতীয় মালভূমি গঠিত হয়। | প্রধানত ভূমিকম্প বা ভূ-আলোড়নের ফলে এই জাতীয় মালভূমি গঠিত হয়। |
| 3 | ‘ব্যবচ্ছিন্ন মালভূমি’, 'অবশিষ্ট মালভূমি’, ‘অধিত্যকা মালভূমি’প্রভৃতি ভূমিরূপগুলি হল ক্ষয়জাত মালভূমির উদাহরণ। | ‘পর্বত বেষ্টিত মালভূমি’, ‘তির্যক মালভূমি’, ‘মহাদেশীয় মালভূমি’ বা ‘শিল্ড’ প্রভৃতি ভূমিরূপগুলি হল ভূ-আন্দোলনজাত মালভূমির উদাহরণ। |
| 4 | ক্ষয়জাত মালভূমিগুলি স্বল্প উচ্চতাযুক্ত হয় এবং এদের বিস্তৃতি অল্প স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে। | ভূ-আন্দোলনজাত মালভূমিগুলির উচ্চতা ও বিস্তৃতি অনেক বেশি হয়। |
Comments
Post a Comment