আপনার খেলাধুলার সাধারণ জ্ঞান এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে এখানে জনপ্রিয় খেলাগুলোর প্রধান প্রধান শব্দ, তাদের বাংলা অর্থ এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো: 🏏 ক্রিকেট (Cricket) Toss (টস): ম্যাচ শুরুর আগে দুই অধিনায়কের মধ্যে কয়েন ছুঁড়ে ব্যাটিং বা বোলিং নির্ধারণ করার প্রক্রিয়া। Wicket (উইকেট): তিনটি স্টাম্প এবং দুটি বেল নিয়ে গঠিত কাঠামো, অথবা পিচের মূল অংশ। Pitch (পিচ): দুই উইকেটের মধ্যবর্তী ২২ গজের আয়তক্ষেত্রাকার মাটি বা টার্ফ। Stump (স্টাম্প): উইকেটের তিনটি খাড়া কাঠ। Bails (বেল): স্টাম্প দুটির উপরে আড়াআড়িভাবে রাখা ছোট কাঠের টুকরো। Crease (ক্রিজ): পিচে দাগ কাটা নির্দিষ্ট রেখা, যা ব্যাটসম্যান ও বোলারের সীমানা নির্দেশ করে। Pavilion (প্যাভিলিয়ন): খেলোয়াড় ও কর্মকর্তাদের বসার বা বিশ্রামের ঘর। Wicket Keeper (উইকেট কিপার): ব্যাটসম্যানের পেছনে স্টাম্পের ঠিক পেছনে অবস্থানকারী ফিল্ডার।
পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
ভর ও শক্তির রূপান্তরের সম্পর্কটি লেখো।
উত্তর:
m ভরের পদার্থ যদি E পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় তবে ভর ও শক্তির রূপান্তরের সম্পর্কটি হল, E=mc²; যেখানে c=শূন্যমাধ্যমে আলোর বেগ।
প্রশ্ন:২
CGS পদ্ধতিতে এবং SI-তে ওজনের পরম একক কী ?
উত্তর:
CGS পদ্ধতিতে এবং SI-তে ওজনের পরম একক যথাক্রমে ডাইন (dyne) ও নিউটন (newton)।
প্রশ্ন:৩
নীচের বিষয়গুলির কোন্টি পদার্থ এবং কোন্টি বস্তু লেখো—বিকার, কাচ, কাঠ, চেয়ার, তামা, পেনসিল।
উত্তর:
পদার্থ—কাচ, কাঠ, তামা।
বস্তু—বিকার, চেয়ার পেনসিল।
প্রশ্ন:৪
বস্তুর ভর এবং ভারের মধ্যে কোন্টি বস্তুর মৌলিক ধর্ম ?
উত্তর:
ভর বস্তুর মৌলিক ধর্ম।
প্রশ্ন:৫
উত্তপ্ত একটি লোহার বলের মধ্যে কোন্টি পদার্থ এবং কোন্টি শক্তি ?
উত্তর:
পদার্থ—লোহা; শক্তি—তাপ।
প্রশ্ন:৬
কোন্ যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় ?
উত্তর:
স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।
প্রশ্ন:৭
কাঠ দিয়ে টেবিল তৈরি—কোন্টি পদার্থ এবং কোন্টি বস্তু ?
উত্তর:
পদার্থ—কাঠ; বস্তু—টেবিল।
প্রশ্ন:৮
পদার্থ ও শক্তির মধ্যে মূল পার্থক্য কী ?
উত্তর:
পদার্থ—
(১) পদার্থের কার্য করার সামর্থ্য নেই।
(২) পদার্থের ভর আছে।
(৩) পদার্থ কিছু স্থান দখল করে।
শক্তি—
(১) শক্তির কার্য করার সামর্থ্য আছে।
(২) শক্তির ভর নেই।
(৩) শক্তি কোনো স্থান দখল করে না।
প্রশ্ন:৯
কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে কেন আবার তা নীচে নেমে আসে ?
উত্তর:
কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য বস্তুটি নীচে নেমে আসে।
প্রশ্ন:১০
নীচের বিষয়গুলির কোন্টি শক্তি এবং কোন্টি পদার্থ লেখো—কাঠ, বেহালার শব্দ, তাপ, লোহা, আলো।
উত্তর:
শক্তি—বেহালার শব্দ, তাপ, আলো।
পদার্থ—কাঠ, লোহা।
Comments
Post a Comment