ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৫
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
Na এবং F পরস্পর যুক্ত হয়ে কী জাতীয় যৌগ উৎপন্ন করে ?
উত্তর:
Na এবং F পরস্পর যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ গঠন করে।
প্রশ্ন:২
ডলোমাইট ও সিডারাইট কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো।
উত্তর:
ডলোমাইট—ম্যাগনেশিয়াম।
সিডারাইট—আয়রন।
প্রশ্ন:৩
একটি পরমাণু থেকে অপর পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে যোজ্যতার প্রকাশ ঘটে, তাকে কী যোজ্যতা বলা হয় ?
উত্তর:
একটি পরমাণু থেকে অপর পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে যোজ্যতার প্রকাশ ঘটে, তাকে তড়িৎযোজ্যতা বলে।
প্রশ্ন:৪
MgCl₂ এবং CHCl₃-এর মধ্যে কোন্টি তড়িৎ বিশ্লেষ্য ?
উত্তর:
MgCl₂ এবং CHCl₃-এর মধ্যে MgCl₂ তড়িৎ বিশ্লেষ্য।
প্রশ্ন:৫
যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?
উত্তর:
পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলিকে যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে।
প্রশ্ন:৬
NaCl এবং CCl₄ যৌগ দুটির কোন্টি আণবিক অবস্থায় থাকে ?
উত্তর:
NaCl এবং CCl₄ যৌগ দুটির মধ্যে CCl₄ আণবিক অবস্থায় থাকে।
প্রশ্ন:৭
যোজ্যতা কক্ষ কী ?
উত্তর:
পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে যোজ্যতা কক্ষ বলে।
প্রশ্ন:৮
কোন্ সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে ?
উত্তর:
HCl (গ্যাস) একটি সমযোজী যৌগ। HCl গ্যাস জলে দ্রবীভূত হলে আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে।
প্রশ্ন:৯
সমযোজী বন্ধন কয়প্রকার এবং কী কী ?
উত্তর:
সমযোজী বন্ধন তিনপ্রকার। যথা— সমযোজী একবন্ধন, সমযোজী দ্বিবন্ধন ও সমযোজী ত্রিবন্ধন।
প্রশ্ন:১০
নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে ?
উত্তর:
হিলিয়ামের ক্ষেত্রে 2 টি এবং বাকি নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8 টি ইলেকট্রন থাকে।
Comments
Post a Comment