ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
ব্লিচিং পাউডারকে খোলা বায়ুতে রেখে দিলে একটি উগ্র গন্ধের গ্যাস নির্গত হয়—কী ঘটে ব্যাখ্যা করো।
উত্তর:
ব্লিচিং পাউডারকে খোলা বাতাসে রাখলে এটি বাতাসের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। ফলে ব্লিচিং পাউডার থেকে উগ্র গন্ধযুক্ত ক্লোরিন গ্যাস নির্গত হতে থাকে।
প্রশ্ন:২
তুঁতের রাসায়নিক নাম কী ?
উত্তর:
তুঁতের রাসায়নিক নাম কপার (II) সালফেট পেন্টাহাইড্রেট।
প্রশ্ন:৩
কলিচুনের রাসায়নিক নাম কী ?
উত্তর:
কলিচুনের রাসায়নিক নাম ক্যালশিয়াম হাইড্রক্সাইড।
প্রশ্ন:৪
কপার সালফেট দ্রবণে জিংক দণ্ড ডোবালে কী ঘটবে ?
উত্তর:
কপার সালফেটের নীল বর্ণের দ্রবণে জিংক দণ্ড ডোবালে বর্ণহীন জিংক সালফেট উৎপন্ন হয় এবং দ্রবণ থেকে তামাটে লাল বর্ণের ধাতব কপার অধঃক্ষিপ্ত হয়। ফলে দ্রবণটি বর্ণহীন হয়।
প্রশ্ন:৫
ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ?
উত্তর:
ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালশিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট।
প্রশ্ন:৬
শাকসবজি নীল রং করতে ব্যবহৃত হয় এমন একটি অজৈব যৌগের নাম লেখো।
উত্তর:
শাকসবজি নীল রং করতে ব্যবহৃত অজৈব যৌগটি হল তুঁতে বা সোদক কপার সালফেট (CuSO₄.5H₂O)।
প্রশ্ন:৭
ব্লিচিং পাউডারের জারণ ও বিরঞ্জন ধর্ম কীসের ওপর নির্ভর করে ?
উত্তর:
ব্লিচিং পাউডারের জারণ ও বিরঞ্জন ধর্ম প্রাপ্য ক্লোরিনের ওপর নির্ভর করে।
প্রশ্ন:৮
ব্লু-স্টোন কী ? এর সংকেত লেখো।
উত্তর:
নীল রঙের সোদক কেলাস তুঁতেকে ব্লু-স্টোন বলে। এর সংকেত CuSO₄.5H₂O।
প্রশ্ন:৯
বাড়িঘর চুনকাম করতে ব্যবহৃত একটি রাসায়নিকের নাম ও সংকেত লেখো।
উত্তর:
বাড়িঘর চুনকাম করতে ব্যবহৃত রাসায়নিকটি হল কলিচুন বা ক্যালশিয়াম হাইড্রক্সাইড এবং এর সংকেত Ca(OH)₂।
প্রশ্ন:১০
জলের জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত পদার্থটির নাম ও সংকেত লেখো।
উত্তর:
জলের জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত পদার্থটি হল ব্লিচিং পাউডার এবং এর সংকেত Ca (OCl) Cl
Comments
Post a Comment