ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২২
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
BaCl₂–এর দ্রবণ দ্বারা কোন্ অ্যাসিডকে শনাক্ত করা যায় ?
উত্তর:
BaCl₂–এর দ্রবণ দ্বারা সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করা যায়।
প্রশ্ন:২
কোন্ অ্যাসিডকে নীল বর্ণের তুঁতের মধ্যে ফেললে অনার্দ্র কপার সালফেটের গুঁড়ো পাওয়া যায় ?
উত্তর:
সালফিউরিক অ্যাসিডকে নীল বর্ণের তুঁতের মধ্যে ফেললে সালফিউরিক অ্যাসিড তুঁতের কেলাসজল শোষণ করে নেয়। ফলে অনার্দ্র কপার সালফেটের সাদা গুঁড়ো উৎপন্ন হয়।
প্রশ্ন:৩
কোন্ অ্যাসিডকে রসায়নের রাজা বলে এবং কেন ?
উত্তর:
অজৈব অ্যাসিডগুলির মধ্যে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সবচেয়ে বেশি বলে সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলে।
প্রশ্ন:৪
HCI, H₂SO₄ ও HNO₃–এর মধ্যে কোন্ অ্যাসিডটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি ?
উত্তর:
H₂SO₄–এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি।
প্রশ্ন:৫
ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে ধূমায়িত গ্যাসটির নাম লেখো।
উত্তর:
ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে ধূমায়িত গ্যাসটি হল সালফার ট্রাইঅক্সাইড SO₃।
প্রশ্ন:৬
পরীক্ষাগারে H₂SO₄–এর সাহায্যে প্রস্তুত হয় এরূপ তিনটি গ্যাসের নাম লেখো।
উত্তর:
পরীক্ষাগারে H₂SO₄–এর সাহায্যে প্রস্তুত হয় এরূপ তিনটি গ্যাস হল—SO₂, H₂, H₂S।
প্রশ্ন:৭
ওলিয়াম কী ?
উত্তর:
98% গাঢ় H₂SO₄–এর মধ্যে SO₃ গ্যাস পাঠালে গ্যাসটি অ্যাসিডে শোষিত হয়ে যে তৈলাক্ত পদার্থটি তৈরি হয়, তাকে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে।
প্রশ্ন:৮
কোন্ অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ তৈরি করার সময় অ্যাসিডে জল না ঢেলে জলে অ্যাসিড ঢালা হয় ?
উত্তর:
সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি করার সময় অ্যাসিডে জল না ঢেলে জলে অ্যাসিড ঢালা হয়।
প্রশ্ন:৯
পরীক্ষাগারে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় কি ?
উত্তর:
পরীক্ষাগারে সাধারণত সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় না।
প্রশ্ন:১০
কোরান্ডাম ও কেওলিন কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো।
উত্তর:
কোরান্ডাম—অ্যালুমিনিয়াম।
চালকোপাইরাইট—কপার।
Comments
Post a Comment