বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৫
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
নিউক্লিয়ন কী ?
উত্তর:
নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন কণা দ্বারা গঠিত হওয়ায় এদের একত্রে নিউক্লিয়ন বলে।
প্রশ্ন:২
কোন্ পরমাণুর কেন্দ্রক-এ নিউট্রন নেই ?
উত্তর:
সাধারণ হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রক-এ নিউট্রন নেই।
প্রশ্ন:৩
আয়ন ও পরমাণুর মধ্যে কোন্টি অধিক সুস্থিত এবং কেন ?
উত্তর:
আয়ন ও পরমাণুর মধ্যে আয়ন বেশি সুস্থিত। কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জনের দ্বারা আয়নে পরিণত হয় তখন আয়নটি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই আয়নটি সুস্থিত হয়।
প্রশ্ন:৪
ইলেকট্রনের আধানের পরিমাণ coulomb-এ প্রকাশ করো।
উত্তর:
ইলেকট্রনের আধান=1.6×10-¹⁹ coulomb।
প্রশ্ন:৫
পরমাণুর কেন্দ্রক-এ কী কী কণা থাকে ?
উত্তর:
পরমাণুর কেন্দ্রক-এ ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও নিস্তড়িৎ নিউট্রন কণা থাকে। কেবল সাধারণ হাইড্রোজেনের পরমাণুর কেন্দ্রক শুধুমাত্র প্রোটন দ্বারা গঠিত।
প্রশ্ন:৬
–1e⁰—চিহ্নটি কী বোঝায় ?
উত্তর:
–1e⁰—চিহ্ন দ্বারা ইলেকট্রনকে প্রকাশ করা হয়।
প্রশ্ন:৭
পরমাণুর কোন্ কোন্ অংশে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে ?
উত্তর:
পরমাণুর কেন্দ্রক-এ প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে।
প্রশ্ন:৮
একটি ইলেকট্রনের ভর কত ?
উত্তর:
একটি ইলেকট্রনের ভর=9.11×10-²⁸ g।
প্রশ্ন:৯
পরমাণুর কেন্দ্রক-এ ইলেকট্রন থাকতে পারে কি ?
উত্তর:
পরমাণুর কেন্দ্রক-এ ইলেকট্রন থাকে না।
প্রশ্ন:১০
পরমাণুর মধ্যে কোন্ দুটি কণা সমান থাকে ?
উত্তর:
পরমাণুর মধ্যে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান হবেই।
Comments
Post a Comment