ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ মন্ত্রিসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে— উত্তরঃ লোকসভা। প্রশ্নঃ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই কোন কাউন্সিলের সদস্য? উত্তরঃ ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল। প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন? উত্তরঃ প্রধানমন্ত্রী।
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৮
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
কপারকে মুদ্রা ধাতু বলে কেন ?
উত্তর:
মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় বলে কপারকে মুদ্রা ধাতু বলে।
প্রশ্ন:২
একটি প্রশম জৈব তরলের নাম উল্লেখ করো যা জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
উত্তর:
জ্বালানিরূপে ব্যবহৃত হয় এরূপ একটি প্রশম জৈব তরল হল কেরোসিন।
প্রশ্ন:৩
ব্রোঞ্জে কপার ও ম্যাগনেশিয়াম ধাতু দুটির মধ্যে কোন্টি বর্তমান ?
উত্তর:
ব্রোঞ্জে কপার ও ম্যাগনেশিয়াম ধাতু দুটির মধ্যে কপার বর্তমান।
প্রশ্ন:৪
কাঁসা দুটি ধাতুর মিশ্রণ। উপাদান ধাতু দুটির তুলনায় এর বাড়তি সুবিধা কী ?
উত্তর:
কাঁসা তামা ও টিনের সংকর ধাতু। তামা ও টিন উভয়েই তুলনামূলকভাবে নরম কিন্তু কাঁসা বেশ শক্ত।
প্রশ্ন:৫
নাইট্রিক অ্যাসিডের বিজারণ ক্ষমতা আছে কি ?
উত্তর:
নাইট্রিক অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই।
প্রশ্ন:৬
ম্যালাকাইট ও কার্নালাইট কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো।
উত্তর:
ম্যালাকাইট—কপার।
কার্নালাইট—ম্যাগনেশিয়াম।
প্রশ্ন:৭
সমাবয়বতা ধর্ম কোন্ প্রকার যৌগে দেখা যায় ?
উত্তর:
সমযোজী যৌগে সমাবয়বতা ধর্ম দেখা যায়।
প্রশ্ন:৮
কোন্ অ্যাসিড তীব্র জলশোষক ?
উত্তর:
সালফিউরিক অ্যাসিড তীব্র জলশোষক।
প্রশ্ন:৯
বৈদ্যুতিক তার হিসেবে তামা ব্যবহার করা হয় কেন ?
উত্তর:
বিদ্যুতের সুপরিবাহী বলে বৈদ্যুতিক তার হিসেবে তামা ব্যবহার করা হয়।
প্রশ্ন:১০
কোন্ ধরনের ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় ?
উত্তর:
কম সক্রিয় ধাতু, যেমন—সোনা, রুপো, পারদ, প্ল্যাটিনাম প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়।
Comments
Post a Comment