Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–৭

রসায়নবিদ্যা


প্রশ্ন:১
নাইট্রোজেন বন্ধন কাকে বলে ?

উত্তর: 
বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বিভিন্ন উপায়ে (প্রাকৃতিক বা কৃত্রিম) নাইট্রোজেনের কোনো যৌগে রূপান্তর করাকে নাইট্রোজেন বন্ধন বলে।


প্রশ্ন:২
দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়—এরূপ একটি বিক্রিয়ার উদাহরণ দাও।

উত্তর: 
অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দুটি বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়ার সৃষ্টি করে। এই ধোঁয়া কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সূক্ষ্ম কণা।
NH3+HCl=NH4Cl.


প্রশ্ন:৩
বায়ুতে আয়তন হিসেবে শতকরা কত ভাগ নাইট্রোজেন আছে ?

উত্তর: 
বায়ুতে আয়তন হিসেবে শতকরা প্রায় 78 ভাগ নাইট্রোজেন বর্তমান।

প্রশ্ন:৪
অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব ও জৈব সারের নাম ও সংকেত লেখো।

উত্তর: 
অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সার হল অ্যামোনিয়াম সালফেট। সংকেত হল (NH4)2SO4।
অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার হল ইউরিয়া। এর সংকেত হল CO (NH2)2।


প্রশ্ন:৫
জলে নাইট্রোজেনের দ্রাব্যতা কীরূপ ?

উত্তর: 
জলে নাইট্রোজেনের দ্রাব্যতা খুব কম। NTP-তে 1 L জলে 23.5cm³ নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত হয়।


প্রশ্ন:৬
অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কীরূপ ?

উত্তর: 
অ্যামোনিয়া তীব্র ঝাঁজালো গন্ধবিশিষ্ট গ্যাস। 


প্রশ্ন:৭
নাইট্রোলিম কাকে বলে ? এটি কী কাজে লাগে ?

উত্তর: 
ক্যালশিয়াম সায়নামাইড ও কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলে। এটি রাসায়নিক সার হিসেবে ব্যবহৃত হয়।


প্রশ্ন:৮
অ্যামোনিয়া গ্যাসের নিরুদকটির নাম লেখো।

উত্তর: 
অ্যামোনিয়া গ্যাসের নিরুদকটি হল পোড়াচুন (CaO)।


প্রশ্ন:৯
জলে দ্রাব্য একটি গ্যাসের নাম লেখো।

উত্তর: 
জলে দ্রাব্য (অতি দ্রাব্য) একটি গ্যাস হল অ্যামোনিয়া।


প্রশ্ন:১০
নাইট্রোজেনঘটিত দুটি সারের নাম লেখো।

উত্তর: 
অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট।

Comments