Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা - Important for all government jobs in West Bengal

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন


প্রশ্ন:১
কোন্ আকরিক থেকে তামা নিষ্কাশন করা হয় ?

উত্তর: 
কপার পাইরাইটিস্ আকরিক থেকে তামা নিষ্কাশন করা হয়।


প্রশ্ন:২
কোন্ ধাতুর ওপর উত্তপ্ত অবস্থায় HNO₃ বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় ?

উত্তর: 
উত্তপ্ত কপারের ওপর দিয়ে HNO₃ বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়।


প্রশ্ন:৩
ইস্পাত ও পেটা লোহার মধ্যে কোন্‌টিতে কার্বন বেশি থাকে ?

উত্তর: 
ইস্পাত ও পেটা লোহার মধ্যে ইস্পাতে বেশি কার্বন থাকে।

প্রশ্ন:৪
একটি ধাতুর নাম লেখো যা জলের সঙ্গে বিক্রিয়া করে না।

উত্তর: 
কপার জলের সঙ্গে বিক্রিয়া করে না।


প্রশ্ন:৫
মূল উপাদান উল্লেখ করে একটি ধাতুসংকরের উদাহরণ দাও। এর ব্যবহার লেখো।

উত্তর: 
নাইক্রোম একটি ধাতুসংকর যার মূল উপাদান হল নিকেল, লোহা ও ক্রোমিয়াম। এটি বৈদ্যুতিক ইস্ত্রি এবং বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয়।


প্রশ্ন:৬
একটি ধাতুর নাম লেখো যা লঘু HCI বা H₂SO₄–এর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না।

উত্তর: 
কপার লঘু HCI বা H₂SO₄–এর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না।


প্রশ্ন:৭
ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না এরূপ একটি ধাতুর নাম লেখো।

উত্তর: 
কপার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না।


প্রশ্ন:৮
আয়রন ও কপার উভয়ের একটি করে আকরিকের নাম লেখো।

উত্তর: 
আয়রনের একটি আকরিক হল হেমাটাইট এবং কপারের একটি আকরিক হল কপার পাইরাইটিস্।


প্রশ্ন:৯
ক্যালামাইন ও কেওলিন কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো।

উত্তর: 
ক্যালামাইন—জিংক।
কেওলিন—অ্যালুমিনিয়াম।


প্রশ্ন:১০
অ্যালয় স্টিল কাকে বলে ? দুটি অ্যালয় স্টিলের নাম লেখো।

উত্তর: 
ইস্পাতের সংকর ধাতুকে অ্যালয় স্টিল বলে। দুটি অ্যালয় স্টিল হল—
(a) নিকেল স্টিল এবং 
(b) স্টেইনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত।


Comments