বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৪
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
অ্যাসিড সম্পর্কিত আরহেনিয়াসের তত্ত্বটি কী ?
উত্তর:
আরহেনিয়াসের তত্ত্বানুসারে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে।
প্রশ্ন:২
একটি ত্রিক্ষারীয় অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
ত্রিক্ষারীয় অ্যাসিড—ফসফরিক অ্যাসিড (H3PO4)।
প্রশ্ন:৩
ZnO ক্ষার, না ক্ষারক ?
উত্তর:
ZnO হল ক্ষারক।
প্রশ্ন:৪
একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
দ্বিক্ষারীয় অ্যাসিড—সালফিউরিক অ্যাসিড (H2SO4)।
প্রশ্ন:৫
ক্ষারক নয় এমন একটি ধাতব অক্সাইডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড (Mn2O7) ক্ষারক নয়।
প্রশ্ন:৬
দুটি জৈব অ্যাসিডের নাম সংকেতসহ লেখো।
উত্তর:
দুটি জৈব অ্যাসিড হল—
(a) অ্যাসেটিক অ্যাসিড (CH3COOH),
(b) ফর্মিক অ্যাসিড (HCOOH)।
প্রশ্ন:৭
প্রতিটি অ্যাসিডের অণুতে কোন মৌল থাকবেই ?
উত্তর:
প্রতিটি অ্যাসিডের অণুতে হাইড্রোজেন থাকবেই।
প্রশ্ন:৮
কোন্ আয়নের উপস্থিতিতে HCl-এর জলীয় দ্রবণে অম্লধর্ম প্রকাশ পায় ?
উত্তর:
H+ (বা H3O+) আয়নের উপস্থিতিতে HCl-এর জলীয় দ্রবণে অম্লধর্ম প্রকাশ পায়।
প্রশ্ন:৯
একটি করে একক্ষারীয়, দ্বিক্ষারীয় এবং ত্রিক্ষারীয় অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
একক্ষারীয় অ্যাসিড—হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)।
প্রশ্ন:১০
একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো।
উত্তর:
উভধর্মী অক্সাইড—জিংক অক্সাইড (ZnO)।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment