দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১০
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
আধুনিক পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজাও।
উত্তর:
পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতার ক্রম হল—Li < Be < B < C < N < O < F।
প্রশ্ন:২
Mg-এর পরমাণু ক্রমাঙ্ক 12। পর্যায় সারণিতে এর অবস্থান চিহ্নিত করো।
উত্তর:
Mg-এর পরমাণু ক্রমাঙ্ক 12 । এর ইলেকট্রন-বিন্যাস K=2, L=8, M=21
∴ পর্যায় সারণিতে Mg-এর অবস্থান তৃতীয় পর্যায়ের দ্বিতীয় শ্রেণিতে।
প্রশ্ন:৩
Na, Li, K-কে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও।
উত্তর:
ক্রমবর্ধমান পরমাণুর আকার হল–Li < Na < K।
প্রশ্ন:৪
পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি কী ?
উত্তর:
পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস হল নিয়ন।
প্রশ্ন:৫
I, F, Cl, Br-কে ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে সাজাও।
উত্তর:
I, F, C1, Br-কে ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে সাজালে পাওয়া যায়, I < Br < Cl < F।
প্রশ্ন:৬
ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতা অনুযায়ী মৌলগুলিকে সাজাও— AI, Na, Mg।
উত্তর:
ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে সাজালে, Na < Mg < Al।
প্রশ্ন:৭
মেন্ডেলিফের পর্যায় সারণির সপ্তম গ্রুপের F, Cl, Br, I- এর মধ্যে (a) কোন্টির ধাতব গুণ সবথেকে বেশি ? (b) কোন্টির পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি ?
উত্তর:
(a) আয়োডিনের (I) ধাতব গুণ সবচেয়ে বেশি। (b) আয়োডিনের (I) পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি।
প্রশ্ন:৮
সমযোজী ত্রিবন্ধন আছে এমন একটি মৌলের নাম ও সংকেত লেখো।
উত্তর:
ত্রিবন্ধন মৌল—নাইট্রোজেন।
সংকেত—N₂।
প্রশ্ন:৯
আধুনিক দীর্ঘ পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে বাঁদিক থেকে ডানদিকে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতার কীরূপ পরিবর্তন হয় ?
উত্তর:
আধুনিক দীর্ঘ পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে বাঁদিক থেকে ডানদিকে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা বাড়তে থাকে।
তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে—Na < Mg < AI < Si < P < S < CI।
প্রশ্ন:১০
Li, Be, B-কে ক্রমবর্ধমান অপরা–তড়িৎধর্ম অনুসারে সাজাও।
উত্তর:
অপরা-তড়িৎধর্ম বৃদ্ধির ক্রম হল—Li < Be < B।
Comments
Post a Comment