বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
1 A কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 C তড়িৎ প্রবাহিত হলে ওই প্রবাহমাত্রাকে 1 A বলে।
প্রশ্ন:২
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে কি ?
উত্তর:
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে না।
প্রশ্ন:৩
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক volt (V)।
প্রশ্ন:৪
কী কী বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে ?
উত্তর:
উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে।
প্রশ্ন:৫
রোধের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
রোধের ব্যাবহারিক একক ohm (Ω)।
প্রশ্ন:৬
একটি সংকেত দ্বারা ওহমের সূত্র প্রকাশ করো।
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভবপ্রভেদ V, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা I এবং পরিবাহীর রোধ R হলে, V=IR। এটি ওহমের সূত্রের সংকেত।
প্রশ্ন:৭
তড়িৎকোশের মধ্যে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয় ?
উত্তর:
কোশের তড়িৎচালক বল কোশের তড়িদ্দ্বার দুটি এবং সক্রিয় তরলের স্পৰ্শতলে উৎপন্ন হয়।
প্রশ্ন:৮
তড়িৎচালক বলের একক কী ?
উত্তর:
তড়িৎচালক বলের একক volt (V)।
প্রশ্ন:৯
1 Ω কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 V বিভবপ্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা 1 A হয়, তবে ওই পরিবাহীর রোধকে 1 Ω বলে।
প্রশ্ন:১০
1 V কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে 1 C তড়িৎ পাঠাতে যদি 1 J কার্য করতে হয়, তবে ওই পরিবাহীর বিভবপ্রভেদকে 1 V বলে।
Comments
Post a Comment