বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৫
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
পেট্রোল কি হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর:
পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন:২
একটি অজৈব লবণের নাম লেখো যার জলীয় দ্রবণ প্রশম।
উত্তর:
জলীয় দ্রবণ প্রশম এরূপ একটি অজৈব লবণ হল সোডিয়াম ক্লোরাইড।
প্রশ্ন:৩
কাপড়-কাচা সোডার রাসায়নিক নাম কী ? এর সংকেত লেখো। এটি উদ্ত্যাগী না উদ্গ্রাহী বস্তু ?
উত্তর:
কাপড়-কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। এর সংকেত Na₂CO₃.10H₂O। এটি উদ্ত্যাগী বস্তু।
প্রশ্ন:৪
একটি বিরঞ্জক পদার্থের নাম লেখো।
উত্তর:
একটি বিরঞ্জক পদার্থ হল ব্লিচিং পাউডার।
প্রশ্ন:৫
রবার শিল্পে ব্যবহৃত হয় কোন্ জৈব যৌগটি ?
উত্তর:
রবার শিল্পে ব্যবহৃত জৈব যৌগটি হল ভিনিগার।
প্রশ্ন:৬
সৈন্ধব লবণ কাকে বলে ?
উত্তর:
সামান্য পরিমাণ আয়রন অক্সাইডের অশুদ্ধিযুক্ত খনিজ লবণকে সৈন্ধব লবণ বলে।
প্রশ্ন:৭
জলের খরতা দূরীকরণে ব্যবহৃত একটি রাসায়নিকের নাম ও সংকেত লেখো।
উত্তর:
জলের খরতা দূরীকরণে ব্যবহৃত রাসায়নিকটি হল সোডিয়াম কার্বনেট এবং এর সংকেত Na₂CO₃।
প্রশ্ন:৮
রোগীর দেহে জলের পরিমাণ কমে গেলে যে পদার্থের জলীয় দ্রবণ ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয় তার নাম ও সংকেত লেখো।
উত্তর:
রোগীর দেহে জলের পরিমাণ কমে গেলে যে পদার্থের জলীয় দ্রবণ ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয় তার নাম সোডিয়াম ক্লোরাইড এবং এর সংকেত NaCl।
প্রশ্ন:৯
খাদ্যলবণের রাসায়নিক নাম লেখো।
উত্তর:
খাদ্যলবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড।
প্রশ্ন:১০
বেকিং পাউডার কী ? কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:
সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে। পাউরুটি তৈরি করতে বেকিং পাউডার ব্যবহার করা হয়।
Comments
Post a Comment