বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–১৫
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
জাহাজের ক্যাপস্টান কোন্ শ্রেণির যন্ত্র ?
উত্তর:
জাহাজের ক্যাপস্টান চক্র ও অক্ষদণ্ড শ্রেণিভুক্ত যন্ত্র; কারণ যন্ত্রটি চক্র ও অক্ষদণ্ডের নীতি প্রয়োগ করে কার্য করে।
প্রশ্ন:২
টিউবওয়েলের হাতল কোন্ শ্রেণির লিভার ? কেন ?
উত্তর:
টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণির লিভার, কারণ এখানে আলম্ব, ভার ও প্রযুক্ত বলের মধ্যবর্তী স্থানে থাকে।
প্রশ্ন:৩
যন্ত্রে যে শক্তি প্রয়োগ করা হয় সেই পরিমাণ কার্য পাওয়া যায় কী ?
উত্তর:
যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় সেই পরিমাণ কার্য পাওয়া যায় না। কারণ, ঘর্ষণজনিত বাধা–বলের জন্য কিছু শক্তি নষ্ট হয়।
প্রশ্ন:৪
কোন্ শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, 1-এর সমান এবং 1-এর কম ?
উত্তর:
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা বেশি হয়; আবার, বিশেষ ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর সমান বা 1-এর কম হতে পারে।
প্রশ্ন:৫
যন্ত্রে কখন সুবিধার পরিবর্তে অসুবিধার সৃষ্টি হয় ?
উত্তর:
যদি যন্ত্র কর্তৃক অতিক্রান্ত বাধা প্রযুক্ত বল অপেক্ষা কম হয় তবে যন্ত্রে সুবিধার পরিবর্তে অসুবিধার সৃষ্টি হয়।
প্রশ্ন:৬
ঢেঁকি প্রথম শ্রেণির লিভার। এতে কি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় ?
উত্তর:
প্রথম শ্রেণির লিভারে সবসময় যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। বল বাহু রোধ বাহুর চেয়ে ছোটো হলে যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়। ঢেঁকির বল বাহু রোধ বাহুর চেয়ে ছোটো বলে ঢেঁকির যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়।
প্রশ্ন:৭
নততলে যতটা বল প্রয়োগ করা হয় তা বাধার সমান, কম না বেশি ?
উত্তর:
নততলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তা বাধা অপেক্ষা কম। তাই যান্ত্রিক সুবিধা 1-এর বেশি।
প্রশ্ন:৮
তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা কত ?
উত্তর:
তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা 1-এর সমান হয়।
প্রশ্ন:৯
সাম্যাবস্থায় লিভারের নীতি কী ?
উত্তর:
সাম্যাবস্থায় লিভারের নীতি হল,
প্রযুক্ত বল × বল বাহু = ভার × রোধ বাহু।
প্রশ্ন:১০
একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?
উত্তর:
একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা 100%।
Comments
Post a Comment