Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়, সেট–১১

পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়


প্রশ্ন:১
বিশুদ্ধ জল এবং লবণ জল—এদের মধ্যে কোন্‌টির স্ফুটনাঙ্ক বেশি ?

উত্তর: 
বিশুদ্ধ জল এবং লবণ জলের মধ্যে লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি।


প্রশ্ন:২
একটি তরলের সঙ্গে অপর একটি তরল মিশ্রিত করলে মিশ্রণের স্ফুটনাঙ্ক কী হবে ?

উত্তর: 
দুটি তরলের মিশ্রণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ তরল দুটির নিজস্ব স্ফুটনাঙ্কের মধ্যবর্তী হয়।


প্রশ্ন:৩
জলের স্ফুটনাঙ্ক 100°C বলতে কী বোঝ ?

উত্তর: 
জলের স্ফুটনাঙ্ক 100°C বলতে বোঝায়, প্রমাণ চাপে বিশুদ্ধ জল 100°C-এ ফুটে বাষ্পে পরিণত হয়।

প্রশ্ন:৪
3:1 ওজন অনুপাতে বরফ ও সাধারণ লবণের হিমমিশ্রণের তাপমাত্রা কত ?

উত্তর: 
3:1 ওজন অনুপাতে বরফ ও সাধারণ লবণের হিমমিশ্রণের তাপমাত্রা প্রায় –23°C।


প্রশ্ন:৫
খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক বাড়বে, না কমবে ?

উত্তর: 
খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক বাড়বে, কারণ সেখানে বায়ুর চাপ বেশি।


প্রশ্ন:৬
বটমলির পরীক্ষাটি যে-কোনো তাপমাত্রায় হতে পারবে কি ?

উত্তর: 
বটমলির পরীক্ষা যে-কোনো তাপমাত্রায় হতে পারবে না। চারপাশের বায়ুর তাপমাত্রা 0°C-এর বেশি হতে হবে।


প্রশ্ন:৭
চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক কি বৃদ্ধি পায়, না হ্রাস পায় ?

উত্তর: 
তরলের ওপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।


প্রশ্ন:৮
কোনো বস্তুকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য 0° সেলসিয়াস তাপমাত্রার বরফ এবং 0° সেলসিয়াস তাপমাত্রার জলের মধ্যে কোন্‌টি বেশি কার্যকরী ?

উত্তর: 
0° সেলসিয়াস–এর বরফ বেশি কার্যকরী, কারণ 0° সেলসিয়াস–এর জলের চেয়ে 0° সেলসিয়াস–এর বরফের সংস্পর্শে বস্তুটি থেকে বেশি তাপ নিষ্কাশিত হবে।


প্রশ্ন:৯
পৃথিবীপৃষ্ঠ থেকে কোনো উঁচু পাহাড়ে গেলে তরলের স্ফুটনাঙ্কের কীরূপ পরিবর্তন হবে ?

উত্তর: 
পৃথিবীপৃষ্ঠ থেকে উঁচু পাহাড়ে গেলে বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়ায় তরলের স্ফুটনাঙ্ক কমে।


প্রশ্ন:১০
পাত্রে ঢাকা দিয়ে জল ফোটালে স্ফুটনাঙ্ক বাড়ে, না কমে ?

উত্তর: 
পাত্রে ঢাকা দিয়ে জল ফোটালে বাষ্পচাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বাড়ে।


Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

হিমানী সম্প্ৰপাত

হিমানী সম্প্ৰপাত           পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীরগতিতে পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নেমে আসতে থাকে। সময় সময় পাহাড়ের ঢালে চলমান এইরকম হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ ভেঙে বিপুলবেগে নীচের দিকে পড়তে দেখা যায়, একে হিমানী সম্প্রপাত বলে।  

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা             ‘মেখলা’ শব্দের মানে হল ‘কোমর বন্ধনী’। অসংখ্য আগ্নেয়গিরি মেখলা বা কোমর বন্ধনীর আকারে কোনো বিস্তীর্ণ অঞ্চলে যখন অবস্থান করে, তখন তাকে ‘আগ্নেয় মেখলা’ বলা হয়।            ভূবিজ্ঞানীর মতে, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের সঙ্গে ও এশীয় মহাদেশীয় পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের ক্রমাগত সংঘর্ষের ফলে পাত সীমায় ফাটল বরাবর অগ্ন্যুৎপাত ঘটে থাকে এবং আগ্নেয়গিরির সৃষ্টি হয়। 

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...