ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৭
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
দীর্ঘ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান কোন্ গ্রুপে ?
উত্তর:
দীর্ঘ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান 18 তম গ্রুপে।
প্রশ্ন:২
পর্যায় সারণির সাহায্যে কোন্ কোন্ মৌলের পারমাণবিক গুরুত্ব সংশোধন করা সম্ভব হয়েছে ?
উত্তর:
বেরিলিয়াম, ইন্ডিয়াম, ইউরেনিয়াম মৌলগুলির পারমাণবিক গুরুত্বের মান সংশোধন করা সম্ভব হয়েছে।
প্রশ্ন:৩
পর্যায় সারণির কোন্ পর্যায়ে কয়টি বিরলমৃত্তিকা মৌল আছে ?
উত্তর:
পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে 14 টি বিরলমৃত্তিকা মৌল আছে।
প্রশ্ন:৪
পর্যায় সারণিতে ক্ষার ধাতুগুলি কোথায় অবস্থান করে ?
উত্তর:
পর্যায় সারণিতে ক্ষার ধাতুগুলি প্রথম শ্রেণির A উপশ্রেণিতে (IA) বা 1 নং শ্রেণিতে অবস্থান করে।
প্রশ্ন:৫
দীর্ঘ পর্যায় সারণিতে কতগুলি পর্যায় ও গ্রুপ আছে ?
উত্তর:
দীর্ঘ পর্যায় সারণিতে 7 টি পর্যায় এবং 18 টি শ্রেণি আছে।
প্রশ্ন:৬
মেন্ডেলিফ কোন্ মৌলকে দুষ্ট মৌল বলে অভিহিত করেছিলেন ?
উত্তর:
মেন্ডেলিফ হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন।
প্রশ্ন:৭
আধুনিক পর্যায় সারণির কোন্ শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?
উত্তর:
আধুনিক পর্যায় সারণির 17 নং শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত।
প্রশ্ন:৮
সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি মৌলের নাম ও সংকেত লেখো।
উত্তর:
দ্বিবন্ধন মৌল—অক্সিজেন।
সংকেত—O₂ (O=O)।
প্রশ্ন:৯
পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলি কোথায় অবস্থান করে ?
উত্তর:
পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলি প্রথম শ্রেণির B উপশ্রেণিতে (IB) অথবা 11 নং শ্রেণিতে অবস্থান করে।
প্রশ্ন:১০
পর্যায় সারণিতে কোন্ কোন্ শ্রেণিতে উপশ্রেণি নেই ?
উত্তর:
পর্যায় সারণির শূন্য শ্রেণি এবং অষ্টম শ্রেণির কোনো উপশ্রেণি নেই।
Comments
Post a Comment