Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা - Important for all government jobs in West Bengal

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৫

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)


প্রশ্ন:১
কোনো তড়িৎ বর্তনীতে প্রবাহমাত্রা বাড়াতে বা কমাতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

উত্তর: 

তড়িৎ বর্তনীতে প্রবাহমাত্রা বাড়াতে বা কমাতে রিওস্ট্যাট নামক যন্ত্র ব্যবহার করা হয়।


প্রশ্ন:২

রোধাঙ্ক কি পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে ?

উত্তর: 

রোধাঙ্ক পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে না।


প্রশ্ন:৩
ভোল্টমিটার দিয়ে কী মাপা হয় ?

উত্তর: 

ভোল্টমিটারের সাহায্যে তড়িৎ বর্তনীর যে-কোনো দুটি বিন্দুর মধ্যে বিভবপ্রভেদ মাপা হয়।


প্রশ্ন:৪
এমন একটি পদার্থের নাম লেখো যার উষ্ণতা বাড়লে রোধ কমে।

উত্তর: 

উষ্ণতা বৃদ্ধিতে কার্বনের রোধ কমে।


প্রশ্ন:৫
একটি আদর্শ অ্যামিটারের রোধ কীরূপ হওয়া উচিত ?

উত্তর: 

একটি আদর্শ অ্যামিটারের রোধ শূন্য হওয়া উচিত।


প্রশ্ন:৬
সমান প্রস্থচ্ছেদের একটি ছোটো ও একটি বড়ো তামার তারে একই বিভবপ্রভেদ যুক্ত করা হলে কোন্ তারে প্রবাহ বেশি হবে এবং কেন ?

উত্তর: 

সমান প্রস্থচ্ছেদের একটি ছোটো ও একটি বড়ো তামার তারের মধ্যে ছোটো তারটির রোধ কম হওয়ায় (রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক) তার মধ্য দিয়ে বেশি তড়িৎপ্রবাহ যাবে।


প্রশ্ন:৭
রোধাঙ্কের মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?

উত্তর: 

রোধাঙ্কের মান পরিবাহীর উপাদান ও উষ্ণতার ওপর নির্ভর করে।


প্রশ্ন:৮
প্রবাহমাত্রা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ?

উত্তর: 

অ্যামিটারের সাহায্যে প্রবাহমাত্রা মাপা হয়।


প্রশ্ন:৯
রোধাঙ্কের একক কী ?

উত্তর: 

রোধাঙ্কের CGS একক Ω.cm এবং SI একক Ω.m।


প্রশ্ন:১০
একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কীরূপ হওয়া ?

উত্তর: 

একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম মানের হওয়া উচিত।





✸✸✸




✸✸✸






Comments