দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১২
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
তামার পাত্রে লঘু HCI অ্যাসিড রাখা যাবে কি ?
উত্তর:
লঘু HCl অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়া হয় না। সেজন্য তামার পাত্রে লঘু HCl অ্যাসিড রাখা যায়।
প্রশ্ন:২
জার্মান সিলভার কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:
বাসনপত্র, শৌখিন দ্রব্য, ফুলদানি ইত্যাদি প্রস্তুত করতে এটি ব্যবহৃত হয়।
প্রশ্ন:৩
পিতল তৈরি করতে কোন্ কোন্ ধাতুর প্রয়োজন হয় ?
উত্তর:
পিতল তৈরি করতে তামা (Cu) ও দস্তার (Zn) প্রয়োজন হয়।
প্রশ্ন:৪
অ্যালনিকো কী ?
উত্তর:
অ্যালনিকো লোহা, কপার, অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্টের সংকর ধাতু।
প্রশ্ন:৫
তামাকে গাঢ় H₂SO₄–এ ফোটালে বায়ুদূষক একটি গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটির নাম কী ?
উত্তর:
তামাকে গাঢ় H₂SO₄–এ ফোটালে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইড একটি বায়ুদূষক গ্যাস।
প্রশ্ন:৬
অ্যালনিকো কী কাজে লাগে ?
উত্তর:
স্থায়ী চুম্বক নির্মাণে এটি কাজে লাগে।
প্রশ্ন:৭
জার্মান সিলভার কী ? এতে কি সিলভার থাকে ?
উত্তর:
জার্মান সিলভার জিংক, তামা ও নিকেলের সংকর ধাতু। সুতরাং এতে সিলভার থাকে না।
প্রশ্ন:৮
একটি কপারের তৈরি মুদ্রাকে দীর্ঘদিন আর্দ্র বাতাসে রেখে দিলে ওটি সবুজ বর্ণ ধারণ করে কেন ?
উত্তর:
আর্দ্র বাতাসে দীর্ঘদিন কপারের তৈরি মুদ্রা রেখে দিলে ওই কপার ধীরে ধীরে বায়ু দ্বারা জারিত হয়। এই জারণের ফলে উৎপন্ন কিউপ্রিক অক্সাইড (CuO) এবং কিউপ্রিক সালফাইড (CuS)-এর কালো রঙের আস্তরণ পড়ে। এই আস্তরণ ধীরে ধীরে জারিত হয়ে কিউপ্রিক সালফেটে পরিণত হয় এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় কপার সালফেট [CuSO₄.3Cu (OH)₂]-এর সবুজ আস্তরণে পরিণত হয়।
প্রশ্ন:৯
চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন একটি সংকর ধাতুর নাম লেখো।
উত্তর:
ডুরালুমিন হল অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ এই চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতু।
প্রশ্ন:১০
তামা ও দস্তা সমন্বিত একটি সংকর ধাতুর নাম লেখো।
উত্তর:
তামা (Cu) ও দস্তার (Zn) সমন্বয়ে গঠিত সংকর ধাতু হল পিতল বা ব্রাস।
Comments
Post a Comment