Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৪

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়


প্রশ্ন:১
গ্যাসের অণুগুলি কি সর্বদা স্থির থাকে ? যদি না থাকে তবে ওদের বেগের পরিমাণ কখন বাড়ে ?

উত্তর: 
গ্যাসের অণুগুলি স্থির থাকে না, সর্বদা ইতস্তত গতিশীল অবস্থায় থাকে। উষ্ণতা বাড়লে গ্যাস-অণুগুলির গতিবেগ বাড়ে।


প্রশ্ন:২
n গ্রাম-অণু গ্যাসের সমীকরণটি লেখো।

উত্তর: 
গ্যাসের অবস্থার সমীকরণটি হল—pV=nRT; যেখানে p গ্যাসের চাপ, V গ্যাসের আয়তন, T পরম স্কেলে গ্যাসের উষ্ণতা, R সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং n গ্রাম-অণুর সংখ্যা।


প্রশ্ন:৩
গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো।

উত্তর: 
গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের দেয়ালে সবসময় চাপ প্রয়োগ করে। এটি গ্যাসের একটি প্রধান ধর্ম।

প্রশ্ন:৪
গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাস-অণুগুলির গতিবেগ বৃদ্ধির ফল কী ?

উত্তর: 
গ্যাসের আয়তন স্থির থেকে গ্যাস-অণুগুলির গতিবেগ বাড়লে গ্যাসের চাপ বাড়ে এবং গ্যাসের উষ্ণতাও বাড়ে।


প্রশ্ন:৫
সর্বজনীন গ্যাস ধ্রুবক কী ?

উত্তর: 
গ্যাসের অবস্থার সমীকরণ PV=RT। এই সমীকরণের R-কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। কারণ, এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান।


প্রশ্ন:৬
পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত ?

উত্তর: 
পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ শূন্য।


প্রশ্ন:৭
কীভাবে গ্যাসের অণুর গতি চাপের ওপর নির্ভর করে ?

উত্তর: 
গ্যাস-অণুগুলির বেগ বাড়লে গ্যাসের চাপ বাড়ে। সুতরাং অন্যভাবে বলা যায়, চাপ বাড়লে গ্যাস-অণুগুলির বেগ বেড়ে যায়।


প্রশ্ন:৮
কোন্ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় ? ওই উষ্ণতাকে কী বলে ?

উত্তর: 
-273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।


প্রশ্ন:৯
কোন্ উষ্ণতায় গ্যাসের অণুর বেগ শূন্য হয় ? মহাবিশ্বে এই উষ্ণতা পাওয়া সম্ভব কি ? এই উষ্ণতার চেয়ে কম উষ্ণতা পাওয়া যায় না কেন ?

উত্তর: 
–273°C উষ্ণতায় অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুর বেগ শূন্য হয়।
মহাবিশ্বে এই উষ্ণতা পাওয়া সম্ভব নয়।
এই উষ্ণতার চেয়ে কম উষ্ণতা পাওয়া যায় না, কারণ প্রতিটি গ্যাসই এই উষ্ণতায় পৌঁছোবার বহু পূর্বেই তরলে পরিণত হয়।


প্রশ্ন:১০
প্রমাণ উষ্ণতা ও চাপ বলতে কী বোঝায় ?

উত্তর: 
0°C উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা এবং 76cm পারদস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে। এদের একত্রে প্রমাণ উষ্ণতা ও চাপ (NTP) বলে।


Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

পর্বতবেষ্টিত মালভূমি

পর্বতবেষ্টিত মালভূমি      ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

হিমানী সম্প্ৰপাত

হিমানী সম্প্ৰপাত           পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীরগতিতে পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নেমে আসতে থাকে। সময় সময় পাহাড়ের ঢালে চলমান এইরকম হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ ভেঙে বিপুলবেগে নীচের দিকে পড়তে দেখা যায়, একে হিমানী সম্প্রপাত বলে।  

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...