বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 36.9°C।
প্রশ্ন:২
পরম স্কেলে 27°C-এর পাঠ কত হবে ?
উত্তর:
পরম স্কেলে উষ্ণতার পাঠ=(273+27)=300K।
প্রশ্ন:৩
SI-তে তাপমাত্রার একক কী ?
উত্তর:
SI-তে তাপমাত্রার একক kelvin (K)।
প্রশ্ন:৪
কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তর:
কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ—(i) বস্তুর ভর, (ii) বস্তুর উপাদান ও (iii) বস্তুর উষ্ণতার ওপর নির্ভর করে।
প্রশ্ন:৫
ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপ সাধারণত কোন্ স্কেলে থাকে ?
উত্তর:
ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপের জন্য সাধারণত ফারেনহাইট স্কেল থাকে। তবে বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে সেলসিয়াস স্কেলও চালু হয়েছে।
প্রশ্ন:৬
তাপের SI এককের সঙ্গে cal-এর সম্পর্ক কী ?
উত্তর:
তাপের SI একক J; 1 cal=4.2 J।
প্রশ্ন:৭
সেলসিয়াস স্কেলের উষ্ণতার পাঠের সঙ্গে কেলভিন স্কেলের উষ্ণতার পাঠের কী সম্পর্ক ?
উত্তর:
কেলভিন স্কেলে কোনো উষ্ণতার পাঠ T K এবং সেলসিয়াস স্কেলে t° C হলে, T K = 273+t°C।
প্রশ্ন:৮
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম কী ?
উত্তর:
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম হল তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ।
প্রশ্ন:৯
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4° F।
প্রশ্ন:১০
কোন্ উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে ?
উত্তর:
–40° উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment