ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২০
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
গ্যালভানাইজেশন কোন্ ধাতু দ্বারা হয় ?
উত্তর:
গ্যালভানাইজেশন জিংক ধাতু দ্বারা হয়।
প্রশ্ন:২
সাধারণ উষ্ণতায় জিংক প্রসার্য, না ভঙ্গুর ?
উত্তর:
সাধারণ উষ্ণতায় জিংক ভঙ্গুর।
প্রশ্ন:৩
ইলেকট্রন কী ?
উত্তর:
ইলেকট্রন ম্যাগনেশিয়াম ও জিংকের সংকর ধাতু।
প্রশ্ন:৪
লোহার মধ্যে মিশ্রিত কোন্ পদার্থের ওপর লোহার ধর্ম ও প্রকৃতি নির্ভর করে ?
উত্তর:
লোহার মধ্যে মিশ্রিত কার্বনের পরিমাণের ওপর লোহার ধর্ম ও প্রকৃতি নির্ভর করে।
প্রশ্ন:৫
কোন্ আকরিক থেকে জিংক ধাতু নিষ্কাশন করা হয় ?
উত্তর:
জিংক ব্লেন্ড (ZnS) আকরিক থেকে জিংক ধাতু নিষ্কাশন করা হয়।
প্রশ্ন:৬
ইলেকট্রন কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:
এটি বিমান ও মোটরগাড়ির যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৭
একটি লোহিততপ্ত ধাতুর ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং H₂ উৎপন্ন হয়। ধাতুটি কী ?
উত্তর:
লোহিততপ্ত লোহার (Fe) ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং H₂ উৎপন্ন হয়।
প্রশ্ন:৮
কোন্ আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয় ?
উত্তর:
হেমাটাইট এবং ম্যাগনেটাইট আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়।
প্রশ্ন:৯
দুটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। এদের উভধর্মী অক্সাইড বলা হয় কেন ?
উত্তর:
দুটি উভধর্মী অক্সাইড হল—অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃) এবং জিংক অক্সাইড (ZnO)। এদের উভধর্মী অক্সাইড বলা হয়, কারণ এরা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে।
প্রশ্ন:১০
এমন একটি সংকর ধাতুর নাম লেখো যাতে দস্তা আছে।
উত্তর:
উপাদান হিসেবে দস্তা আছে এরূপ একটি সংকর ধাতু হল পিতল।
Comments
Post a Comment