ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৬
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্যগুলি লেখো।
উত্তর:
(a) সাবান হল উচ্চ আণবিক গুরুত্ববিশিষ্ট ফ্যাটিঅ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। অন্যদিকে ডিটারজেন্ট হল দীর্ঘশৃঙ্খল অ্যালকিল বেঞ্জিন সালফোনেট অথবা অ্যামোনিয়াম যৌগ।
(b) খরজলের ক্ষেত্রে ডিটারজেন্ট সাবানের চেয়ে বেশি সক্রিয়। খরজলেও ডিটারজেন্ট ব্যবহার করা যায়। অপেক্ষাকৃত বেশি আম্লিক জলে সাবান অধঃক্ষিপ্ত হয় কিন্তু ডিটারজেন্ট সেক্ষেত্রে অধঃক্ষেপ সৃষ্টি করে না।
(c) সাবান জৈবক্ষয়িষ্ণু কিন্তু ডিটারজেন্ট জৈবক্ষয়িষ্ণু নয়। তাই ডিটারজেন্ট মাটি ও জলকে দূষিত করে।
প্রশ্ন:২
মেথিলেটেড স্পিরিটের মধ্যে লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হবে কি ?
উত্তর:
মেথিলেটেড স্পিরিটে লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হবে না কারণ মেথিলেটেড স্পিরিট প্রশম তরল পদার্থ।
প্রশ্ন:৩
ভিনিগার বলতে কী বোঝ ?
উত্তর:
অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলে।
প্রশ্ন:৪
মেথিলেটেড স্পিরিট ও রেকটিফায়েড স্পিরিটের মধ্যে কোনটি বিষাক্ত ?
উত্তর:
মেথিলেটেড স্পিরিট বিষাক্ত।
প্রশ্ন:৫
ব্লিচিং পাউডার কি হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর:
ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৬
একটি জৈব অ্যাসিডের নাম উল্লেখ করো।
উত্তর:
জৈব অ্যাসিড—ভিনিগার।
প্রশ্ন:৭
রান্নার কাজে ব্যবহৃত হয় এরূপ একটি জৈব পদার্থের নাম লেখো।
উত্তর:
রান্নার কাজে ব্যবহৃত হয় এরূপ একটি জৈব পদার্থ হল ভিনিগার।
প্রশ্ন:৮
জ্বালানি হিসেবে ব্যবহৃত একটি পদার্থের নাম লেখো।
উত্তর:
জ্বালানি হিসেবে ব্যবহৃত একটি পদার্থ হল কেরোসিন।
প্রশ্ন:৯
95.6% ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণকে কী বলে ?
উত্তর:
95.6% ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে।
প্রশ্ন:১০
বার্নিশের কাজে ব্যবহৃত হয় এরূপ একটি পদার্থের নাম লেখো।
উত্তর:
বার্নিশের কাজে ব্যবহৃত হয় মেথিলেটেড স্পিরিট।
✸✸✸
➤পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন সেট ১৫[PREV]
➤পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন সেট ১৭[NEXT]
✸✸✸
Comments
Post a Comment