Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–৯

পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)


প্রশ্ন:১
SI-তে সরণের একক কী ?

উত্তর: 
SI-তে সরণের একক m।


প্রশ্ন:২
নিউটনের কোন্ গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় ?

উত্তর: 
নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়।


প্রশ্ন:৩
SI-তে ত্বরণের একক কী ?

উত্তর:
SI-তে ত্বরণের একক m.s-²।

প্রশ্ন:৪
অতিক্রান্ত দূরত্ব শূন্য হলেই কি সরণ শূন্য হবে ?

উত্তর: 
হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সরণ শূন্য হবেই। কিন্তু সরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে।


প্রশ্ন:৫
সরণ ভেক্টর রাশি, না স্কেলার রাশি ?

উত্তর: 
সরণ ভেক্টর রাশি।


প্রশ্ন:৬
দ্রুতি ও বেগের একক এক হওয়া সত্ত্বেও ওদের পৃথক রাশি বলা হয় কেন ?

উত্তর: 
দ্রুতি ও বেগের একক এক হওয়া সত্ত্বেও দ্রুতি স্কেলার রাশি। কারণ এর মান আছে, কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। অপরপক্ষে, বেগ একটি ভেক্টর রাশি। কারণ এর মান ও অভিমুখ দুই-ই বর্তমান।


প্রশ্ন:৭
বেগের মাত্রা লেখো।

উত্তর: 
বেগের মাত্রা=LT-¹।


প্রশ্ন:৮
একটি কণা বৃত্তাকার পথ পরিভ্রমণ করে থামল। কণাটির সরণ কত ?

উত্তর: 
বৃত্তাকার পথের কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে এলে কণাটির সরণ শূন্য হবে।


প্রশ্ন:৯
সরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান হয় ?

উত্তর: 
কোনো বস্তুকণা যখন সরলরৈখিক পথে কোনো একটি নির্দিষ্ট দিকে গতিশীল থাকে তখন বস্তুটির সরণের মান বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমান হয়।


প্রশ্ন:১০
সরণ ভেক্টর রাশি কেন ?

উত্তর: 
সরণের মান এবং অভিমুখ দুই-ই আছে। তাই সরণ ভেক্টর রাশি।


Comments