Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়, সেট–৭

পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়


প্রশ্ন:১
সৌর শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও।

উত্তর: 
সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। এক্ষেত্রে সৌর শক্তি রাসায়নিক শক্তিরূপে খাদ্যে সঞ্চিত হয়। অর্থাৎ এখানে সৌর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।


প্রশ্ন:২
পারমাণবিক বোমা বিস্ফোরণে উৎপন্ন শক্তির উৎস কী ? এক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের পরিবর্তিত রূপ কী হয় ?

উত্তর: 
পারমাণবিক বোমায় ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসকে ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করলে যে নতুন মৌলগুলি উৎপন্ন হয়, তাদের ভর বিক্রিয়ক মৌলের ভরের চেয়ে কিছু কম হয়।
এই হ্রাসপ্রাপ্ত ভর E=mc² সূত্রানুযায়ী বিরাট শক্তিতে রূপান্তরিত হয়।
এক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের পরিবর্তিত রূপ হল—এই বিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা যায়। একে ভর-শক্তির নিত্যতা সূত্র বলে।


প্রশ্ন:৩
ঘড়িতে দম দিলে ঘড়িটি চলতে শুরু করে—এতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তর: 
স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়।

প্রশ্ন:৪
অচিরাচরিত শক্তি উৎস বলতে কী বোঝ ?

উত্তর: 
যে সমস্ত শক্তি উৎসকে মানুষ বহু প্রাচীনকাল থেকে আজও কাজে লাগাচ্ছে তাদের চিরাচরিত শক্তি উৎস বলে। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস হল এরূপ প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস। অপরপক্ষে, যে সমস্ত শক্তি উৎস থেকে আজও ব্যাপকভাবে শক্তি সংগ্রহ করা হয় না, অর্থাৎ যে সমস্ত শক্তি আজও বহুল প্রচলিত নয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি উৎস বলে। বায়ু প্রবাহের শক্তি, জোয়ারভাটার শক্তি, সৌর শক্তি, বায়োগ্যাস প্রভৃতি হল অচিরাচরিত শক্তি উৎস।


প্রশ্ন:৫
টর্চের ব্যাটারির শক্তি শেষ হয়ে যাওয়াতে টর্চের বাল্বও আর জ্বলছে না। এক্ষেত্রে কি শক্তির সংরক্ষণ হল ? বুঝিয়ে বলো।

উত্তর: 
এক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না। কারণ, টর্চের ব্যাটারিতে যে পরিমাণ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, টর্চের ব্যাটারি শেষ হওয়ার ফলে সেই পরিমাণ তড়িৎ শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়।


প্রশ্ন:৬
বাঁধের জলে কোন্ শক্তি সঞ্চিত থাকে ? ওই জল যখন নীচে নামে তখন ওই শক্তির কীরূপ রূপান্তর হয় ?

উত্তর: 
বাঁধের জলে স্থিতি শক্তি সঞ্চিত থাকে। ওই জল যখন নীচে নামে তখন জলের স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়।


প্রশ্ন:৭
সূর্যই ট্রেন চালাচ্ছে—একথা কি আমরা বলতে পারি ?

উত্তর: 
কয়লা, তেল এবং বিদ্যুৎশক্তির দ্বারা ট্রেন চলে। এই সমস্ত জ্বালানি ও বিদ্যুৎশক্তির মূল উৎস হল সূর্য। তাই পরোক্ষভাবে বলা যেতে পারে, সূর্যই ট্রেন চালাচ্ছে।


প্রশ্ন:৮
চুনের মধ্যে জল ঢালা হলে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তর: 
চুনের মধ্যে জল ঢাললে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।


প্রশ্ন:৯
সূর্য পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলেও কোন্ কোন্ শক্তি সূর্য থেকে আসে না ?

উত্তর: 
পৃথিবীর অভ্যন্তরীণ তাপ শক্তি এবং পারমাণবিক শক্তি সূর্য থেকে আসে না।


প্রশ্ন:১০
দৈনন্দিন জীবনে শক্তির সংরক্ষণের একটি উপায়ের উল্লেখ করো।

উত্তর: 
সঞ্চয়ক কোশকে চার্জ করে তার থেকে প্রয়োজনমতো তড়িৎ পাওয়া যায়। অর্থাৎ সঞ্চয়ক কোশে শক্তি সংরক্ষিত থাকে। দৈনন্দিন জীবনে প্রয়োজনমতো আমরা তা ব্যবহার করতে পারি।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

হিমানী সম্প্ৰপাত

হিমানী সম্প্ৰপাত           পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীরগতিতে পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নেমে আসতে থাকে। সময় সময় পাহাড়ের ঢালে চলমান এইরকম হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ ভেঙে বিপুলবেগে নীচের দিকে পড়তে দেখা যায়, একে হিমানী সম্প্রপাত বলে।  

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস