ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ভারতীয় সভ্যতার বিবর্তন
প্রশ্ন:১
কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় ?
উত্তর:
১৯৭৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:২
কে সর্বপ্রথম মহেন-জো-দারো সভ্যতার আবিষ্কার করেন ?
উত্তর:
রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন:৩
ভারতের কোথায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে ?
উত্তর:
দক্ষিণ ভারতের মাদ্রাজে।
প্রশ্ন:৪
সিন্ধু সভ্যতা/হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ?
উত্তর:
১৯২২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
ভারতের এমন একটি অঞ্চলের নাম করো যেখানে মধ্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে।
উত্তর:
দাক্ষিণাত্যের তিনেভেলি।
প্রশ্ন:৬
মহেন-জো-দারো কোথায় অবস্থিত ?
উত্তর:
বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।
প্রশ্ন:৭
ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোন্টি ?
উত্তর:
মেহেরগড় সভ্যতা।
প্রশ্ন:৮
মেহেরগড় কোথায় অবস্থিত ?
উত্তর:
বালুচিস্তানের বোলান নদীর তীরে।
প্রশ্ন:৯
কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ?
উত্তর:
জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
প্রশ্ন:১০
কোন্ যুগকে ‘হস্তকুঠার সংস্কৃতির যুগ’ বলা হয় ?
উত্তর:
প্রাচীন প্রস্তর যুগকে।
Comments
Post a Comment