ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ভারতীয় সভ্যতার বিবর্তন
প্রশ্ন:১
সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা ?
উত্তর:
তাম্র প্রস্তর যুগের নগরকেন্দ্রিক সভ্যতা।
প্রশ্ন:২
হরপ্পা সভ্যতার সমুদ্রবন্দরের নাম কী ?
উত্তর:
লোথাল।
প্রশ্ন:৩
কে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খননকার্য পরিচালনা করেন ?
উত্তর:
দয়ারাম সাহানি।
প্রশ্ন:৪
সিন্ধু অঞ্চলের দুটি রপ্তানিজাত দ্রব্যের নাম করো।
উত্তর:
তুলাজাত দ্রব্য ও হাতির দাঁতের জিনিস।
প্রশ্ন:৫
মহেন-জো-দারো কথাটির অর্থ কী ?
উত্তর:
মৃতের স্তূপ।
প্রশ্ন:৬
দ্রাবিড় সভ্যতা প্রথম কোথায় গড়ে ওঠে ?
উত্তর:
হরপ্পা অঞ্চলে।
প্রশ্ন:৭
মেহেরগড় সভ্যতা কী ধরনের সভ্যতা ?
উত্তর:
কৃষিভিত্তিক নব্যপ্রস্তর যুগের সভ্যতা।
প্রশ্ন:৮
ভারতে প্রচলিত প্রথম ধাতু কোন্টি ?
উত্তর:
তামা।
প্রশ্ন:৯
হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি বহির্ভারতীয় নগরকেন্দ্রিক সভ্যতার নাম উল্লেখ করো।
উত্তর:
মেসোপটেমিয়ার সভ্যতা।
প্রশ্ন:১০
হরপ্পা কোথায় অবস্থিত ?
উত্তর:
বর্তমান পাকিস্তানের পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায়।
Comments
Post a Comment