ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ↠ জ্ঞানেন্দ্রিয়
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊
❁প্রশ্ন:১
চোখের প্রতিসারক মাধ্যমগুলি কী কী ?
উত্তর:
কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, লেন্স এবং ভিট্রিয়াস হিউমর।
❁প্রশ্ন:২
অক্ষিগােলকের প্রধান তিনটি স্তর কী কী ?
উত্তর:
অক্ষিগােলকের স্তর তিনটি হল সক্লেরা, কোরয়েড ও রেটিনা।
❁প্রশ্ন:৩
নেত্রাবর্ত্মকলার কাজ কী ?
উত্তর:
নেত্রাবর্ত্মকলা অক্ষিগােলককে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে।
❁প্রশ্ন:৪
কর্নিয়ার কাজ কী ?
উত্তর:
প্রতিসারক মাধ্যমরূপে কাজ করা ও আলাের প্রবেশ নিয়ন্ত্রণ করা।
❁প্রশ্ন:৫
তারারন্ধ্র বা পিউপিলের কাজ কী ?
উত্তর:
তারারন্ধ্রের কাজ হল চোখে আলােকরশ্মি প্রবেশে সাহায্য করা।
❁প্রশ্ন:৬
অ্যাকুয়াস হিউমরের কাজ কী ?
উত্তর:
অ্যাকুয়াস হিউমরের কাজ হল প্রতিসারক মাধ্যমরূপে কাজ করা এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা।
❁প্রশ্ন:৭
ভিট্রিয়াস হিউমরের কাজ কী ?
উত্তর:
ভিট্রিয়াস হিউমরের কাজ হল প্রতিসারক মাধ্যমরূপে কাজ করা এবং চাপের সমতা রক্ষা করে চোখের আকৃতি নিয়ন্ত্রণ করা।
❁প্রশ্ন:৮
মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি ?
উত্তর:
মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস মানবদেহের ক্ষুদ্রতম অস্থি।
❁প্রশ্ন:৯
মধ্যকর্ণের অস্থিগুলি কী কী ?
উত্তর:
মধ্যকর্ণের অস্থিগুলি হল — ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস।
❁প্রশ্ন:১০
অন্তঃকর্ণের দুটি কাজ কী কী ?
উত্তর:
অন্তঃকর্ণের দুটি কাজ — শ্রবণ ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা।
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊

Comments
Post a Comment