ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর >>> হরমোন
প্রশ্ন:১
হরমােনের রাসায়নিক প্রকৃতি কীরূপ ?
উত্তর:
হরমােন প্রােটিনধর্মী, স্টেরয়েডধর্মী, অ্যামিনােধর্মী, জৈব অম্লধর্মী — এইরুপ বিভিন্ন প্রকৃতির হতে পারে।
প্রশ্ন:২
অক্সিন কী ?
উত্তর:
অক্সিন উদ্ভিদের বৃদ্ধি - নিয়ন্ত্রক N2- ঘটিত আম্লিক হরমােন ।
প্রশ্ন:৩
কোন্ অবস্থায় মূত্রের সঙ্গে শর্করা রেচিত হয় ?
উত্তর:
প্রতি 100 ml রক্তে শর্করার পরিমাণ 180 mg- এর বেশি হলে মূত্রের সঙ্গে শর্করা রেচিত হয় ( গ্লাইকোসুরিয়া ) ।
প্রশ্ন:৪
ACTH- কে ট্রপিক হরমােন বলে কেন ?
উত্তর:
ACTH পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে বলে একে ট্রপিক হরমােন বলে ।
প্রশ্ন:৫
একডাইসােন কী ?
উত্তর:
একডাইসােন হল পতঙ্গের মস্তিষ্কের নিউরােসিক্রেটরি কোশ থেকে নিঃসৃত এক প্রকার হরমােন যা শূককীট থেকে পূর্ণাঙ্গ পতঙ্গের রূপান্তরে ও পতঙ্গের খােলস ত্যাগে ( নির্মোচন ) সাহায্য করে ।
প্রশ্ন:৬
কোন্ হরমােনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমােন বলে ?
উত্তর:
অ্যাড্রেনালিনকে আপৎকালীন বা সংকটকালীন হরমােন বলা বলে হয় ।
প্রশ্ন:৭
অ্যাড্রেনালিন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
উত্তর:
অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অংশ থেকে অ্যাড্রেনালিন ক্ষরিত হয় ।
প্রশ্ন:৮
টেস্টোস্টেরনের উৎস কী ?
উত্তর:
টেস্টোস্টেরনের উৎস শুক্রাশয় ।
প্রশ্ন:৯
‘হরমােন ' কথাটির আক্ষরিক অর্থ কী ?
উত্তর:
‘ হরমােন ’ কথার আক্ষরিক অর্থ — উত্তেজিত করা বা জাগ্রত করা ।
প্রশ্ন:১০
হরমােন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্যের উল্লেখ করো ।
উত্তর:
হরমােন ও স্নায়ুতন্ত্র উভয়ই দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয়সাধন করে ।
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹

Comments
Post a Comment