ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর >>> হরমোন
⚡প্রশ্ন:১
জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিস্কৃত হয় ?
উত্তর:
জিব্বেরেলা ফুজিকুরই ( Gibberella fujikuroi ) নামক ছত্রাক থেকে জিব্বেরেলিন হরমােনটি প্রথম আবিষ্কৃত হয় ।
⚡প্রশ্ন:২
জিব্বেরেলিন কীভাবে পরিবাহিত হয় ?
উত্তর:
জিব্বেরেলিন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে যথাক্রমে ঊর্ধ্ব ও নিম্ন উভয় দিকেই পরিবাহিত হয় ।
⚡প্রশ্ন:৩
বৃদ্ধিরােধক একটি উদ্ভিদ-হরমােনের নাম লেখাে ।
উত্তর:
বৃদ্ধিরােধক একটি উদ্ভিদ-হরমােন হল অ্যাবসাইসিক অ্যাসিড ( ABA ) ।
⚡প্রশ্ন:৪
‘ লােকাল হরমােন ' কাকে বলে ?
উত্তর:
যেসব হরমােন উৎপত্তিস্থলে ক্রিয়া করে তাদের লোকাল হরমােন বলে । যেমন — সিক্ৰিটিন, গ্যাস্ট্রিন ইত্যাদি ।
⚡প্রশ্ন:৫
ট্রপিক হরমােন কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তর:
যে হরমােন একটি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য অনাল গ্রথির হরমােন নিঃসরণ নিয়ন্ত্রণ করে তাকে ট্রপিক হরমােন বলে । যেমন — অ্যাড্রেনােকর্টিকোট্রপিক হরমােন ( ACTH ) ।
⚡প্রশ্ন:৬
পিটুইটারির ট্রপিক হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন তিনটি অনাল গ্রন্থির নাম লেখাে ।
উত্তর:
পিটুইটারির ট্রপিক হরমােনের নিয়ন্ত্রণাধীন নয় এমন তিনটি অনাল গ্রন্থি হল — অগ্ন্যাশয়, প্যারাথাইরয়েড ও অ্যাড্রেনাল মেডালা ।
⚡প্রশ্ন:৭
স্ত্রীলােকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমােনটির নাম লেখাে ।
উত্তর:
স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমােনটি হল — ইস্ট্রোজেন ।
⚡প্রশ্ন:৮
ইনসুলিনের অভাবে মানবদেহে কী রােগ হয় ?
উত্তর:
ইনসুলিনের অভাবে মানবদেহে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রােগ হয় ।
⚡প্রশ্ন:৯
অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তর:
অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের ওপর অবস্থিত ।
⚡প্রশ্ন : ১০
মানবদেহে পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায় ?
উত্তর:
মানুষের অগ্ৰমস্তিষ্কের তলদেশে স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা গহ্বরে পিটুইটারি গ্রন্থি অবস্থিত ।
🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊
🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊

Comments
Post a Comment